শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬ ।। ৫ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১০ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
পীর সাহেবের বক্তব্য খণ্ডিতভাবে প্রচার করা হচ্ছে: ইসলামী আন্দোলন রাহমানিয়া ছাত্র কাফেলার ৪০ বছর পূর্তি ও পুনর্মিলনী অনুষ্ঠিত  যে কারণে বাংলাদেশে আসছেন না মুফতি তাকী উসমানী মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফর স্থগিত নবীজি (সা.)-কে যারা শেষ নবী মানে না তারা কাফের: মাওলানা খুরশিদ আলম কাসেমী কর্মসংস্থানমুখী করতে শিক্ষাব্যবস্থা ঢেলে সাজানোর আহ্বান রাষ্ট্রপতির বাংলাদেশি যে আলেমের ভালোবাসায় অশ্রুসিক্ত হয়েছিলেন মুফতি তাকী উসমানী পালানোর পর পতিত শক্তির রক্তের তৃষ্ণা আরও তীব্র হয়েছে: রিজভী আওয়ার ইসলামের সেমিনারে জাতীয় শিক্ষাক্রমে সিরাত অন্তর্ভুক্তির দাবি আওয়ার ইসলামের সিরাত প্রতিযোগিতায় ওমরাহ জিতলেন যিনি

দিনাজপুরে সড়কে প্রাণ গেল ২ মোটরসাইকেল আরোহীর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় দুই তরুণ নিহত হয়েছেন। সোমবার (১২ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দিনাজপুর-রংপুর মহাসড়কে দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলো- একই উপজেলার উত্তর আলোকডিহি গ্রামের সৌমিত ইসলাম (১৭) ও আসাদুল ইসলাম (১৬)।

চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কমর্কর্তা (ওসি) হারেসুল ইসলাম জানান, সন্ধ্যায় চিরিরবন্দর থেকে মোটরসাইকেলে করে দিনাজপুর যাচ্ছিল ওই দুই তরুণ। পথে বেকিপুল এলাকায় একটি মাইক্রোবাসের সঙ্গে তাদের মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারায় সৌমিত এবং হাসপাতালে নেওয়ার পথে আসাদুলের মৃত্যু হয়।

ওসি জানান, এ ঘটনায় থানায় অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ