শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১১ আশ্বিন ১৪৩৩ ।। ১৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সাইবার সুরক্ষা আইন অপব্যবহার করবে না বর্তমান সরকার: ডা. জাহেদ আমাদের প্রিয় গাঁও শুরু হচ্ছে আস-সুন্নাহ ফাউন্ডেশনের তৃতীয় দফার মুয়াজ্জিন প্রশিক্ষণ আওয়ামী দোসরদের গ্রেফতার করলে পুরস্কার পাবে পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী চার বিভাগে ভারী বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা ফের রিয়াদে হুথি হামলা, ড্রোন ভূপাতিতের দাবি সৌদির বিগত সরকারের টিকা না দেওয়ার খেসারত দিতে হচ্ছে আমাদের: স্বাস্থ্যমন্ত্রী জান্নাতের নেয়ামতের অপূর্ব বর্ণনা দিলেন মসজিদে নববীর খতিব জাতিসংঘ অধিবেশন শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ইসরায়েলি কারাগারে বন্দি ফিলিস্তিনি নারী সাংবাদিকের অবস্থা নিয়ে উদ্বেগ

খালেদার সঙ্গে দেখা করতে হাসপাতালে স্বজনেরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে তাঁর পরিবারের ৬ জন সদস্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) গিয়েছেন। আজ সোমবার (১২ আগস্ট) বেলা একটা ৩০ মিনিটে পরিবারের ৬ জন সদস্য বিএসএমএমইউতে যান।

বিএনপির মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান জানান, আজ সোমবার বেলা একটা ৩০ মিনিটে পরিবারের ৬ জন সদস্য বিএসএমএমইউতে যান। এসময় ঈদ উপলক্ষে খালেদা জিয়ার সব পছন্দের খাবার নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাতের জন্য ১৭ জনের তালিকা দেওয়া হয়েছিল। কিন্তু ৬ জনে অনুমোতি পাওয়া গেছে। সাক্ষাতের অনুমতি পেয়েছেন খালেদার জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান ও তাঁর দুই মেয়ে, খালেদা জিয়ার ভাই শামীম এস্কান্দার, তাঁর স্ত্রী কানিজ এস্কান্দার এবং তাঁদের ছেলে।

উল্লেখ্য, দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত হয়ে খালেদা জিয়া ২০১৮ সালে ৮ ফেব্রুয়ারি থেকেই জেলে আছেন। অসুস্থ হয়ে পড়ায় চিকিৎসার জন্য তাঁকে গত ১ এপ্রিল বিএসএমএমইউতে নেওয়া হয়। এ বছরের দুটি ঈদ’ই তিনি বিএসএমএমইউতে কাটিয়েছেন।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ