শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬ ।। ৫ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১০ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
পীর সাহেবের বক্তব্য খণ্ডিতভাবে প্রচার করা হচ্ছে: ইসলামী আন্দোলন রাহমানিয়া ছাত্র কাফেলার ৪০ বছর পূর্তি ও পুনর্মিলনী অনুষ্ঠিত  যে কারণে বাংলাদেশে আসছেন না মুফতি তাকী উসমানী মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফর স্থগিত নবীজি (সা.)-কে যারা শেষ নবী মানে না তারা কাফের: মাওলানা খুরশিদ আলম কাসেমী কর্মসংস্থানমুখী করতে শিক্ষাব্যবস্থা ঢেলে সাজানোর আহ্বান রাষ্ট্রপতির বাংলাদেশি যে আলেমের ভালোবাসায় অশ্রুসিক্ত হয়েছিলেন মুফতি তাকী উসমানী পালানোর পর পতিত শক্তির রক্তের তৃষ্ণা আরও তীব্র হয়েছে: রিজভী আওয়ার ইসলামের সেমিনারে জাতীয় শিক্ষাক্রমে সিরাত অন্তর্ভুক্তির দাবি আওয়ার ইসলামের সিরাত প্রতিযোগিতায় ওমরাহ জিতলেন যিনি

শুধুমাত্র ভোজন-বিলাসের নাম কুরবানি নয়: আল্লামা শফী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: হেফাজতে ইসলাম বাংলাদেশ-এর আমীর শায়খুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীকে আন্তরিক ঈদ শুভেচ্ছা জানিয়েছেন।

১১ আগস্ট গণমাধ্যমে প্রেরিত শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ঈদুল আযহা তথা কুরবানি মুসলিম উম্মাহকে ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে প্রিয়বস্তু আল্লাহর রাস্তায় উৎসর্গ করার শিক্ষা দেয়।

তিনি আরও বলেন, শুধুমাত্র ভোজন-বিলাসের নাম কুরবানি নয় বরং প্রিয় রবের সন্তুষ্টি অর্জন ও তাকওয়া হাসিলের লক্ষে সর্বস্ব বিলিয়ে দেয়া।

হেফাজত আমির বলেন, কুরবানির প্রকৃত শিক্ষা হলো নিজের মাঝে বিরাজমান অহংকার, হিংসা-বিদ্বেষ, অসহায়-দুর্বলের প্রতি জুলুম-অত্যচারসহ হিংস্রতার মাতো পশুসুলভ আচরন নির্মূল করা।

তিনি এই পবিত্র ঈদুল আজহায় দেশের সর্বস্তরের মানুষের জীবন সুন্দর ও সফলতা কামনা করেন।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ