শনিবার, ০৬ জুন ২০২৬ ।। ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২০ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
এরদোগানকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর ধর্ষণ, চার সাক্ষী ও শরয়ি আইন: প্রচলিত ভুল ধারণার জবাব সরকারদলীয় এমপিদের সংসদীয় সভায় আলোচনা হলো যেসব বিষয় সাড়ে ৪ হাজারেরও বেশি অবৈধ ভারতীয়কে ফেরত পাঠালো যুক্তরাষ্ট্র সুদানে মৃত্যুবরণ করা সেনা সদস্য মহিউদ্দিনের দাফন সম্পন্ন গহরপুরী রহ.কে নিয়ে এমপি এম এ মালেকের কুরুচিপূর্ণ মন্তব্য, ক্ষমা চাওয়ার আহ্বান বিএনপি একটি অজনপ্রিয় সরকারে পরিণত হয়েছে: আসিফ মাহমুদ সীমান্তে ৫ ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা ব্যর্থ করল বিজিবি ‘শিক্ষকরাই আগামী প্রজন্ম গড়ার প্রধান কারিগর’ সীমান্তে পুশইন ইস্যুতে সরকারের উদ্যোগ যথেষ্ট নয়: মাওলানা ইউনুস আহমদ

‘আন্দোলন করে খালেদাকে তারা মুক্ত করতে পারেনি এটা তাদের বিষয়’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, খালেদা জিয়ার মুক্তি আইনি বিষয়, এতে সরকারের কোনো হাত নেই।

তিনি বলেন, দুর্নীতি মামলায় দণ্ডিত হয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া কারাবন্দি। তার জেলে থাকার সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই।

শুক্রবার সকালে রাজধানীর ধানমণ্ডির আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, খালেদা জিয়ার এক বছরের কারাবাসের ব্যাপারে বিএনপিকে জিজ্ঞেস করুন। এক বছরের আইনি লড়াইয়ে কেন তারা সফল হয়নি, এক বছরে কেন আন্দোলন করে মুক্ত করতে পারেনি। এটা তাদের বিষয়, এটা আমাদের কোনো বিষয় নয়।

দুর্নীতির মামলায় দণ্ডিত হয়ে খালেদা জিয়া এখন কারাবন্দি। আজ ৮ ফেব্রুয়ারি এক বছর পূর্ণ হচ্ছে কারাবন্দির। দুটি মামলায় ১৭ বছর দণ্ডিত হয়েছেন সাবেক এ প্রধানমন্ত্রী।

এদিকে ডাকসু নির্বাচন নিয়ে এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন ঘিরে নানা মেরুকরণ হচ্ছে। ডাকসুতে মেরুকরণ অনুযায়ী সমীকরণ হবে।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ