বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ ।। ৪ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদার ৬০০ এলাকায় ৩০ হাজার পরিবারকে শীতবস্ত্র দিচ্ছে আস-সুন্নাহ ফাউন্ডেশন ফরিদাবাদ মাদরাসার তিন দিনব্যাপী ৭০ সালা মহাসম্মেলনের সময়সূচি প্রকাশ আওয়ার ইসলামের সিরাত প্রতিযোগিতায় পুরস্কার পাচ্ছেন ৭৫ জন, দেখুন তালিকা আজানের ধ্বনিতে বদলে গেল ইউক্রেনীয় নারীর জীবন জননিরাপত্তা নিশ্চিতে ৭ জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন স্বর্ণের দামে ফের পতন, ভরিতে কমল ৩ হাজার ২৬৬ টাকা যুদ্ধবিরতির মধ্যেই গাজায় ইসরায়েলি বাহিনীর অনুপ্রবেশ ও হামলা হরমুজ প্রণালিতে মাইনের আঘাতে ৩ তেলবাহী জাহাজে আগুন ময়মনসিংহ ইসলামি বইমেলা পরিদর্শনে সিটি প্রশাসক, কিনলেন বই

অবশ্যই রোহিঙ্গাদের ফেরত নিতে হবে: প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সেনা নিপীড়নের মুখে রাখাইন রাজ্য থেকে প্রাণ ও মানের ভয়ে পালিয়ে এসে বাংলাদেশে আশ্রয় নেয়া লাখ লাখ রোহিঙ্গা জনগোষ্ঠীকে মিয়ানমার সরকারের অবশ্যই ফিরিয়ে নিতে হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ বুধবার (৩০ জানুয়ারি) গণভবনে ভিয়েতনামের প্রধানমন্ত্রীর বিশেষ দূত ও দেশটির পররাষ্ট্র উপমন্ত্রী নগুয়েন কুক জুং প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ হুঁশিয়ারি দেন।

সাক্ষাতের বরাত দিয়ে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের এসব তথ্য জানান।

প্রধানমন্ত্রী বলেন, ‘রোহিঙ্গাদেরকে নিজ দেশে দ্রুত প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ অব্যাহত রাখার উপরও জোর দেয়া হয়েছে। প্রত্যাবাসনের ইস্যুতে মিয়ানমারের সঙ্গে চুক্তি স্বাক্ষর হলেও বাস্তবায়ন প্রক্রিয়া বিলম্বিত হচ্ছে।’

রোহিঙ্গারা বাংলাদেশের জন্য একটি বিরাট সমস্যা উল্লেখ করে সাক্ষাতে ভিয়েতনামের প্রধানমন্ত্রীর বিশেষ দূত বলেন, ‘এ সমস্যা মোকাবিলায় ভিয়েতনাম সরকার বাংলাদেশকে ৫০ হাজার মার্কিন ডলার দেবে।’

মানবিক বিবেচনায় লাখ লাখ রোহিঙ্গাদের আশ্রয় দেয়ায় শেখ হাসিনা সরকারের ভূয়সী প্রশংসা করেন। টানা তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হওয়ায়ও শেখ হাসিনাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান নগুয়েন কুক জুং।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ