রবিবার, ০২ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৯ সফর ১৪৪৮

শিরোনাম :
রাষ্ট্রপতি নির্বাচনের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর ওপর ন্যস্ত: মির্জা ফখরুল গতানুগতিক শিক্ষার ধারণা থেকে বেরিয়ে আসতে হবে: শিক্ষামন্ত্রী ‘বছরের শেষের দিকে আমরা তিস্তা মহাপরিকল্পনার আলো দেখতে পাবো’  ক্ষুধা-তৃষ্ণায় বিপন্ন গাজার লাখো মানুষ নিখোঁজের দুই দিন পর ব্রহ্মপুত্র থেকে বৃদ্ধের লাশ উদ্ধার কওমীপিডিয়ার তালিকায় দেশের শীর্ষ ৫ প্রভাবশালী আলেম আওয়ার ইসলামে শুরু হচ্ছে নিয়মিত আয়োজন ‘পেপসা নিবেদিত তারুণ্যের ভাবনা’ কলমাকান্দায় পানিতে ডুবে শিশুর মৃত্যু বাংলাদেশ খেলাফত মজলিসের শূরা অধিবেশনে ৯ দফা প্রস্তাব গৃহীত জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল প্রস্তুতি সভা অনুষ্ঠিত

‘তুরস্ককে আমরা প্রতিরক্ষা শিল্পে বিশ্ব-শক্তিতে পরিণত করব’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহাম্মাদ শোয়াইব: তুরস্কের  প্রেসিডেন্ট রজব তাইয়্যিব এরদোগান বলেছেন,  আগামী তিন বছরে তার দেশ প্রতিরক্ষা শিল্পে শীর্ষ স্থান দখল করবে।

৩১ মার্চ নির্ধারিত স্থানীয় নির্বাচনের জন্য জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির প্রস্তুতিমূলক সভায় তার বক্তব্যে এ কথা বলেন তিনি।

এরদোগান বলেন, পরবর্তী তিন বছরে আমরা বিশেষ ডিজাইন এবং উন্নত প্রযুক্তির মাধ্যমে তুরস্ককে প্রতিরক্ষা শিল্পে বিশ্বব্যাপী শক্তিতে রূপান্তরিত করব।

তিনি আরও বলেন, রাজধানী আঙ্কারার ৪ টি তুর্কি কোম্পানি বিশ্বব্যাপী শীর্ষ ১০০ প্রতিরক্ষা শিল্প-কোম্পানির তালিকায় প্রবেশ করতে সক্ষম হয়েছে এবং ২০১৭ সালে এই কোম্পানিগুলোর উৎপাদন ৭ বিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে।

তুরস্কের  প্রেসিডেন্ট আরও উল্লেখ করেন, গত বছরের প্রথম ১১মাসে আঙ্কারার প্রতিরক্ষা শিল্পের রপ্তানির পরিমাণ ছিল  আটশ ৭৩ মিলিয়ন ডলার। এটি তুর্কি প্রতিরক্ষা রপ্তানির পরিমাণের অর্ধেক।

সূত্র: তুরস্ক পোস্ট

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ