শুক্রবার, ১৩ মার্চ ২০২৬ ।। ২৭ ফাল্গুন ১৪৩২ ।। ২৪ রমজান ১৪৪৭

শিরোনাম :
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে উপস্থিত ছিলেন মার্কিন রাষ্ট্রদূত প্রত্যেক শহীদের রক্তের প্রতিশোধ নেবে ইরান: মোজতবা খামেনি বিরোধী দলের ওয়াকআউট নিয়ে প্রশ্ন তুললেন স্বরাষ্ট্রমন্ত্রী ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে পুলিশকে সতর্ক থাকার নির্দেশ ডিএমপির মার্চ মাসজুড়ে পরিশোধিত জ্বালানি তেল রফতানি নিষিদ্ধ করল চীন  ‘দুর্নীতিতে দেশকে চ্যাম্পিয়ন বানিয়েছিল আওয়ামী লীগ’ যুদ্ধ শুরুর পর থেকে মধ্যপ্রাচ্যজুড়ে ১ হাজারের বেশি শিশু হতাহত উখিয়ায় রোহিঙ্গা শিশুদের মাঝে বিআরএফের ঈদ উপহার ত্রয়োদশ সংসদে শোক প্রস্তাবে নিজামী, সাঈদী, হাদিসহ বিভিন্ন নেতার নাম ত্রয়োদশ সংসদে রাষ্ট্রপতির নাম ঘোষণার পরই হট্টগোল

বিজয়ের মাসে আরেক বিজয়: শেখ হাসিনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: একাদশ জাতীয় নির্বাচন নিয়ে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নেতৃত্বে মহাজোটের বিজয় ডিসেম্বর মাসে দেশের জনগণের আরেক বিজয়।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনা ও তার দল নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে পুনরায় বিজয় লাভ করায় সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে রাজনৈতিক নেতা, বেসামরিক ও সামরিক প্রশাসনের সিনিয়র কর্মকর্তারা তাকে অভিনন্দন জানাতে গেলে তিনি এ কথা বলেন।

শেখ হাসিনা আরো বলেন, এই বিজয় ব্যক্তিগত লাভের জন্য নয় বরং দেশ ও জনগণের প্রতি তার বড় দায়িত্ব। আবার নির্বাচিত হওয়ার মাধ্যমে দেশের জনগণের সেবা করা এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়নের অসাধারণ সুযোগ পেয়েছি।

ইংরেজি নববর্ষ উপলক্ষে দেশের জনগণকে শুভেচ্ছা জানান শেখ হাসিনা। এসময় বিভিন্ন নেতা ও কর্মকর্তারা শেখ হাসিনাকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এসময় প্রধানমন্ত্রীর ছোট বোন শেখ রেহানা ও প্রধানমন্ত্রীর মেয়ে সায়মা ওয়াজেদ হোসেন উপস্থিত ছিলেন।

উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তৌফিক-ই এলাহী চৌধুরী, ইকবাল সোবহান চৌধুরী, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, মন্ত্রিপরিষদ সচিব, জনপ্রশাসন সচিব, তিন বাহিনীর প্রধান, আইজিপি, প্রধানমন্ত্রীর প্রেস সচিব, বিজিবি ও র‌্যাবের মহাপরিচালক।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ