বুধবার, ২৪ জুন ২০২৬ ।। ১০ আষাঢ় ১৪৩৩ ।। ৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
১ হাজার ওমরা যাত্রীর খরচ বহন করবেন সৌদি বাদশাহ এসএসসি-২০২৭ জানুয়ারিতে, ২০২৮ থেকে আসছে নতুন কারিকুলাম ইরানে সরকার বিরোধী বিক্ষোভ, ইসরায়েলের ভয়ংকর পরিকল্পনা ফাঁস ক্বারী আবু রায়হানের ওপর হামলায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় খেলাফত মজলিস তিস্তার পানি বিপৎসীমার ১৩ সেমি নিচে, প্লাবনের শঙ্কা নেই বিকেএম ময়মনসিংহ জেলা শাখার নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত ১০ হাজার মানুষকে বাংলাদেশে পাঠিয়েছি: শুভেন্দু স্কুল-কলেজের পরীক্ষার সময়সূচিতে পরিবর্তন, নতুন তারিখ ঘোষণা মসজিদে হারামের প্রবীণ শিক্ষক শায়খ আবদুল্লাহ আল-আমরের ইন্তেকাল ‘দলে কওমি বিদ্বেষীদের না থামালে জামায়াতকে মাশুল গুনতে হবে’

ইতালিতে ৫ মাত্রার ভূমিকম্প

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইতালির মাউন্ট এতনা আগ্নেয়গিরির অগ্নুৎপাতে সিসিলি দ্বীপে ৫ দশমিক এক মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে।

স্থানীয় সময় মঙ্গলবার দিবাগত রাত সোয়া ২টার দিকে কাতানিয়ায় শহরে এ ভূ-কম্পন অনুভূত হয়। এতে দুজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

ইউরোপের সবচেয়ে সক্রিয় মাউন্ট এতনা আগ্নেয়গিরির কাছেই ওই দ্বীপের অবস্থান। গত সোমবার কয়েক দফা কম্পনে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত শুরু হয়। বুধবার অগ্ন্যুৎপাতের ফলে কেঁপে উঠে কাতানিয়ায় শহর। এতে বেশ কিছু বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।

আগ্নেয়গিরির কারণে চারদিকে ছাই ও ধোঁয়া ছড়িয়ে পড়েছে। আশেপাশের গ্রামগুলো পুড়ে ছাই হওয়ার পথে।আক্রান্ত এলাকায় তিন লাখের বেশি মানুষের বসবাস।

আগ্নেয়গিরির কাছাকাছি পাহাড়ি এলাকায় বসবাসরত লোকজনকে দ্রুত ওই এলাকা থেকে সরে যাওয়ার পরামর্শ দেয়া হয়েছে। ইতিমধ্যেই শহরের বিমানবন্দরে সব ফ্লাইট সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ