বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬ ।। ১৩ ফাল্গুন ১৪৩২ ।। ৯ রমজান ১৪৪৭

শিরোনাম :
চট্টগ্রামে বিএসটিআই ও র‌্যাবের যৌথ অভিযান: ৪ প্রতিষ্ঠানকে জরিমানা ‘সরকার বিদ্যুতের ট্যারিফ স্থিতিশীল রাখতে একাধিক পদক্ষেপ বাস্তবায়ন করছে’  ‘নবীন কর্মকর্তারা মাঠমুখী হয়ে কাজ করলে আর্থ-সামাজিক উন্নয়ন নিশ্চিত হবে’ গণভোটের ফলাফলে সংশোধনী এনেছে ইসি  ‘সরকারি কর্মকর্তারা সঠিক সময়ে অফিসে না আসলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে’ জামালপুরে ভোক্তা অধিকারের অভিযান: জরিমানা ২০ হাজার  বিশ্বে সন্ত্রাসবাদের কোনো স্থান নেই: নরেন্দ্র মোদী স্বাস্থখাতে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে: প্রতিমন্ত্রী নতুন মন্ত্রী–প্রতিমন্ত্রীদের বাসা বরাদ্দ চূড়ান্ত, কে কোথায় পেলেন রোজায় পানি শূণ্যতা পূরণ করবে যে ৫টি ফল

‘সাংবাদিকদের উপর হামলা হয়েছে? কই? জানি নাতো’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১ আসনের নবাবগঞ্জের শামীম গেস্ট হাউজে অবস্থানরত গণমাধ্যমকর্মীদের উপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এসময় যমুনা টেলিভিশন ও যুগান্তরসহ ১০-১২ জন সাংবাদিক আহত হয়েছেন।

তবে এ খবরটি জানেন না বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ। ডেইলি স্টারের খবরে বলা হয়, ইসি সচিব বলেছেন, ‘সাংবাদিকদের উপর হামলা হয়েছে, কই? কোনো পত্রিকায় তো উঠেনি। কেউ মৌখিক বা লিখিত অভিযোগও দেয়নি। কী করে জানবো?’

এসময় ইসি সচিব হেলালুদ্দীন দাবি করে বলেন, সব ক্ষেত্রেই ইসির কাছে অভিযোগ দিতে হবে কেন। ইসি তো আইনশৃঙ্খলা বাহিনীকে আগে থেকেই এসব ব্যাপারে নির্দেশনা দিয়েই দিয়েছে। সাংবাদিকরা স্থানীয় পুলিশের কর্মকর্তাদের কাছে অভিযোগ জানাতে পারেন। এখন তো মাঠে সেনাবাহিনীও রয়েছে। তাদের কাছেও অভিযোগ করতে পারেন। আর না হলে আমাদের ইলেক্টোরার ইনকোয়ারি কমিটি করা আছে। সেখানে লিখিত অভিযোগ দিলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।

নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তফা কামাল বলেন, ‘হামলার ঘটনাটি জানার পর আমরা তাৎক্ষণিক পুলিশ পাঠিয়ে ব্যবস্থা নিয়েছি। আহত সাংবাদিকদের সঙ্গে কথা বলেছি। হামলাকারীদের কাউকে তারা চিনতে পারেননি বলে জানিয়েছেন।

প্রসঙ্গত, গতাকাল সোমবার রাতে নির্বাচনের সংবাদ সংগ্রহে গিয়ে ঢাকার নবাবগঞ্জে দুর্বৃত্তের হামলায় অন্তত ১২ জন সাংবাদিক আহত হয়েছেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ