মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬ ।। ২৭ শ্রাবণ ১৪৩৩ ।। ২৮ সফর ১৪৪৮

শিরোনাম :
খাবারের ট্রাকে লুকিয়ে সামরিক বিমানে তুরস্ক ছাড়েন ট্রাম্প চাঁদপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩, আহত ১৫ এবার দারুল উলুম দেওবন্দ নিয়ে উগ্র হিন্দুত্ববাদী গোষ্ঠীর ষড়যন্ত্র! কেয়ামত পর্যন্তও বাংলাদেশে ঘুষ-দুর্নীতি বন্ধ হবে না: শায়খে চরমোনাই রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকার ও সিইসির বৈঠক আজ জমিয়ত সিলেট মহানগরের মাসিক বৈঠক অনুষ্ঠিত আগস্টের ৯ দিনে রেমিট্যান্স এসেছে ১১৪ কোটি ২০ লাখ মার্কিন ডলার কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত অন্তত ১৩২, জরুরি অবস্থা জারি বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা, কোথাও ভারী বর্ষণের আভাস এক বসায় পুরো কুরআন মুখস্থ শুনিয়ে রেকর্ড গড়লেন মিসরের ফার্মাসিস্ট

খুলনার জেলা প্রশাসককে উড়োচিঠিতে হুমকি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেনকে উড়ো চিঠিতে হুমকি দেয়া হয়েছে। ডাকযোগে ওই চিঠিটি জেলা প্রশাসকের দপ্তরে পৌঁছানো হয়।

চিঠি দিয়ে হুমকির বিষয়টি স্বীকার করেছেন জেলা প্রশাসক। চিঠির শেষাংশে সাধারণত প্রেরকের নাম থাকে, তবে এ চিঠিতে কারো নাম উল্লেখ নেই।

হুমকি দিয়ে জেলা প্রশাসকে পাঠানো হাতেলেখা ওই চিঠির প্রথম প্যারায় লেখা রয়েছে, ‘যদি দেশকে বাঁচাতে চান, মানুষকে বাঁচাতে চান তাহলে কোনো রূপ চালাকি বা পক্ষপাতিত্বমূলক আচরণ করবেন না। আর এর যদি কোনো ব্যতিক্রম হয় বা সরকারের আজ্ঞাবহ হিসেবে কাজ করেন, খোদার কসম করে বলছি দেশ শ্মশানে পরিণত হবে।’

জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন এ বিষয়ে খুলনা মেট্রোপলিটন পুলিশকে মৌখিকভাবে জানিয়েছেন। তবে এ নিয়ে কোনো মামলা করেননি তিনি।

এর আগেও ফরিদপুর, বরগুনাসহ আরও বেশ কয়েকজন জেলা প্রশাসককে একই হুমকি দেয়া হয়। তবে কে বা কারা এসব চিঠি দিচ্ছেন তা জানা যায়নি।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ