বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬ ।। ১৩ ফাল্গুন ১৪৩২ ।। ৯ রমজান ১৪৪৭

শিরোনাম :
চট্টগ্রামে বিএসটিআই ও র‌্যাবের যৌথ অভিযান: ৪ প্রতিষ্ঠানকে জরিমানা ‘সরকার বিদ্যুতের ট্যারিফ স্থিতিশীল রাখতে একাধিক পদক্ষেপ বাস্তবায়ন করছে’  ‘নবীন কর্মকর্তারা মাঠমুখী হয়ে কাজ করলে আর্থ-সামাজিক উন্নয়ন নিশ্চিত হবে’ গণভোটের ফলাফলে সংশোধনী এনেছে ইসি  ‘সরকারি কর্মকর্তারা সঠিক সময়ে অফিসে না আসলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে’ জামালপুরে ভোক্তা অধিকারের অভিযান: জরিমানা ২০ হাজার  বিশ্বে সন্ত্রাসবাদের কোনো স্থান নেই: নরেন্দ্র মোদী স্বাস্থখাতে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে: প্রতিমন্ত্রী নতুন মন্ত্রী–প্রতিমন্ত্রীদের বাসা বরাদ্দ চূড়ান্ত, কে কোথায় পেলেন রোজায় পানি শূণ্যতা পূরণ করবে যে ৫টি ফল

লক্ষ্মীপুর-৩ বিএনপির প্রার্থী এ্যানীর ওপর হামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের বিএনপির প্রার্থী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীর ওপর হামলা করেছে দুর্বৃত্তরা। এ সময় আহত হয়েছেন যুবদল, ছাত্রদলের বেশ কয়েকজন নেতাকর্মী।

সোমবার বেলা ১১টার দিকে লক্ষ্মীপুরের কুশাখালী ইউনিয়নের শান্তিরহাট এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

বিএনপি নেতাকর্মীদের অভিযোগ বলে বলেন, এ্যানী মিছিল নিয়ে প্রচার চালানোর সময় তার ওপর ছাত্রলীগ ও যুবলীগ হামলা চালায়। তারা ইট-পাটকেল ছুড়ে তাকে আহত করে।

এসময় সঙ্গে থাকা কর্মী সমর্থকরা তাকে রক্ষার্থে এগিয়ে আসে। তারাও হামলাকারীদের ওপর পাল্টা হামলা চালায়। এতে দুপক্ষের প্রায় ২৫ জন আহত হন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

হামলায় এ্যানী হাতে চোট পেয়েছেন। পরে তাকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নেয়া হয়। সেখানে এক্সরেসহ কয়েকটি পরীক্ষা দেয়া হয়েছে।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ