মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬ ।। ২৭ শ্রাবণ ১৪৩৩ ।। ২৮ সফর ১৪৪৮

শিরোনাম :
খাবারের ট্রাকে লুকিয়ে সামরিক বিমানে তুরস্ক ছাড়েন ট্রাম্প চাঁদপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩, আহত ১৫ এবার দারুল উলুম দেওবন্দ নিয়ে উগ্র হিন্দুত্ববাদী গোষ্ঠীর ষড়যন্ত্র! কেয়ামত পর্যন্তও বাংলাদেশে ঘুষ-দুর্নীতি বন্ধ হবে না: শায়খে চরমোনাই রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকার ও সিইসির বৈঠক আজ জমিয়ত সিলেট মহানগরের মাসিক বৈঠক অনুষ্ঠিত আগস্টের ৯ দিনে রেমিট্যান্স এসেছে ১১৪ কোটি ২০ লাখ মার্কিন ডলার কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত অন্তত ১৩২, জরুরি অবস্থা জারি বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা, কোথাও ভারী বর্ষণের আভাস এক বসায় পুরো কুরআন মুখস্থ শুনিয়ে রেকর্ড গড়লেন মিসরের ফার্মাসিস্ট

আজ রাতে দেশে ফিরছের এরশাদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সাবেক প্রেসিডেন্ট ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ নিয়মিত মেডিকেল চেকআপ শেষে আজ সোমবার দেশে ফিরবেন। রাত ৯টায় সিঙ্গাপুর এয়ারলাইন্স (এসকিউ ৪৪৬) এর একটি বিমানে হযরত শাহজালাল (রা.) আন্তর্জাতিক বিমানবন্দরে পোঁছাবেন তিনি।

তাঁর সঙ্গে সফর সঙ্গী হিসেবে আছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলু। তথ্যটি নিশ্চিত করেছেন সাবেক প্রেসিডেন্ট হুসেইন মুহম্মদ এরশাদ- এর ডেপুটি প্রেস সেক্রেটারী খন্দকার দেলোয়ার জালালী।

পার্টির যুগ্ম দপ্তর সম্পাদক এএম রাজ্জাক খান জানান, তাদের চেয়ারম্যান এখন ‘কিছুটা সুস্থ’। সোমবার রাত ৯টায় তার ফ্লাইট ঢাকায় নামবে।

সেদিন জাতীয় পার্টির প্রার্থীদের চূড়ান্ত মনোনয়ন ক্ষমতা এরশাদ নতুন মহাসচিব মসিউর রহমান রাঙ্গাঁর হাতে দিয়ে যান। কিন্তু নিজের অবর্তমানে ‘চেয়ারম্যানের সার্বিক সাংগঠনিক দায়িত্ব’ পালনের দায়িত্ব দিয়ে যান সাবেক মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদারের হাতে।

জাতীয় পার্টির নেতারা বলে আসছেন, ‘রক্তে হিমোগ্লোবিন কমে যাওয়ায়’ অসুস্থ হয়ে পড়েছিলেন ৮৮ বছর বয়সী এরশাদ। দেশে থাকতে তাকে নিয়মিত সম্মিলিত সামরিক হাসপাতালে যাওয়া-আসা করতে হচ্ছিল।

সাংবাদিকদের মোটরসাইকেল ব্যবহারের অনুমতি দিতে ইসিকে চিঠি

-আইএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ