মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬ ।। ২৭ শ্রাবণ ১৪৩৩ ।। ২৮ সফর ১৪৪৮

শিরোনাম :
খাবারের ট্রাকে লুকিয়ে সামরিক বিমানে তুরস্ক ছাড়েন ট্রাম্প চাঁদপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩, আহত ১৫ এবার দারুল উলুম দেওবন্দ নিয়ে উগ্র হিন্দুত্ববাদী গোষ্ঠীর ষড়যন্ত্র! কেয়ামত পর্যন্তও বাংলাদেশে ঘুষ-দুর্নীতি বন্ধ হবে না: শায়খে চরমোনাই রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকার ও সিইসির বৈঠক আজ জমিয়ত সিলেট মহানগরের মাসিক বৈঠক অনুষ্ঠিত আগস্টের ৯ দিনে রেমিট্যান্স এসেছে ১১৪ কোটি ২০ লাখ মার্কিন ডলার কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত অন্তত ১৩২, জরুরি অবস্থা জারি বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা, কোথাও ভারী বর্ষণের আভাস এক বসায় পুরো কুরআন মুখস্থ শুনিয়ে রেকর্ড গড়লেন মিসরের ফার্মাসিস্ট

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন লতিফ সিদ্দিকী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনে নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছেন আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত দলের সভাপতিমণ্ডলীর সাবেক সদস্য ও সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী।

লতিফ সিদ্দিকী রোববার নির্বাচন কমিশনে (ইসি) এসে সিইসির কাছে একটি লিখিত অভিযোগ দেন। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর কথা বলেছেন।

তিনি বলেন, ‘দেশে নির্বাচনের কোন পরিবেশ নেই, আমার কারণে আমার নেতা কর্মীরা মার খাবে তা আমি মেনে নিতে পারবো না। তাই আমি নিজ থেকেই নির্বাচন থেকে সরে যাচ্ছি।’

এর আগে গত রোববার লতিফের নির্বাচনী এলাকা কালিহাতীর গোহালিয়াবাড়ি ইউনিয়নের সরাতৈল এলাকায় তার কর্মী-সমর্থকদের ওপর হামলা ও চারটি গাড়ি ভাঙচুর হয়।

এ হামলার জন্য স্থানীয় সংসদ সদস্য হাছান ইমামের কর্মী-সমর্থকদের দায়ী করে তিন দফা দাবিতে সেদিনই জেলা রিটার্নিং কার্যালের সামনে অবস্থান নেন লতিফ।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ