মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬ ।। ২৭ শ্রাবণ ১৪৩৩ ।। ২৮ সফর ১৪৪৮

শিরোনাম :
খাবারের ট্রাকে লুকিয়ে সামরিক বিমানে তুরস্ক ছাড়েন ট্রাম্প চাঁদপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩, আহত ১৫ এবার দারুল উলুম দেওবন্দ নিয়ে উগ্র হিন্দুত্ববাদী গোষ্ঠীর ষড়যন্ত্র! কেয়ামত পর্যন্তও বাংলাদেশে ঘুষ-দুর্নীতি বন্ধ হবে না: শায়খে চরমোনাই রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকার ও সিইসির বৈঠক আজ জমিয়ত সিলেট মহানগরের মাসিক বৈঠক অনুষ্ঠিত আগস্টের ৯ দিনে রেমিট্যান্স এসেছে ১১৪ কোটি ২০ লাখ মার্কিন ডলার কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত অন্তত ১৩২, জরুরি অবস্থা জারি বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা, কোথাও ভারী বর্ষণের আভাস এক বসায় পুরো কুরআন মুখস্থ শুনিয়ে রেকর্ড গড়লেন মিসরের ফার্মাসিস্ট

গাইবান্ধা-৩ আসনে ভোট ২৭ জানুয়ারি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী ড. টি আই এম ফজলে রাব্বী চৌধুরী মারা যাওয়ার কারণে স্থগিত হওয়া গাইবান্ধা-৩ (পলাশবাড়ি-সাদুল্যাপুর) আসনের নির্বাচন ২৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে বলে ঘোষণা দিয়েছেন ইসি।

আর মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ২ জানুয়ারি রোববার।

আজ রবিবার সন্ধ্যায় নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ এ নির্বাচনের পুনঃতফসিল ঘোষণা করেন।

এর আগে ২০ ডিসেম্বর ইসি সচিব বলেন, ড. ফজলে রাব্বী চোধুরীর মৃত্যুতে আগামী ৩০ ডিসেম্বর ওই আসনে ভোটগ্রহণ আইন অনুযায়ী স্থগিত করা হবে। পরে কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী ওই আসনে পুনঃতফসিল ঘোষণা করে নির্বাচন অনুষ্ঠিত হবে।

গত ১৯ ডিসেম্বর (বুধবার) দিনগত রাত আড়াইটার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে মারা যান ফজলে রাব্বী চৌধুরী। তিনি দীর্ঘদিন ধরে ফুসফুসে সংক্রমণ ও উচ্চরক্তচাপসহ বিভিন্ন রোগে ভুগছিলেন বলে জানায় তার পরিবার।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ