বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬ ।। ১৩ ফাল্গুন ১৪৩২ ।। ৯ রমজান ১৪৪৭

শিরোনাম :
চট্টগ্রামে বিএসটিআই ও র‌্যাবের যৌথ অভিযান: ৪ প্রতিষ্ঠানকে জরিমানা ‘সরকার বিদ্যুতের ট্যারিফ স্থিতিশীল রাখতে একাধিক পদক্ষেপ বাস্তবায়ন করছে’  ‘নবীন কর্মকর্তারা মাঠমুখী হয়ে কাজ করলে আর্থ-সামাজিক উন্নয়ন নিশ্চিত হবে’ গণভোটের ফলাফলে সংশোধনী এনেছে ইসি  ‘সরকারি কর্মকর্তারা সঠিক সময়ে অফিসে না আসলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে’ জামালপুরে ভোক্তা অধিকারের অভিযান: জরিমানা ২০ হাজার  বিশ্বে সন্ত্রাসবাদের কোনো স্থান নেই: নরেন্দ্র মোদী স্বাস্থখাতে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে: প্রতিমন্ত্রী নতুন মন্ত্রী–প্রতিমন্ত্রীদের বাসা বরাদ্দ চূড়ান্ত, কে কোথায় পেলেন রোজায় পানি শূণ্যতা পূরণ করবে যে ৫টি ফল

হাইকোর্ট জামিন দিলেও কারাগারে ১২ বিএনপি নেতা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভৈরব বিএনপির ১২ নেতা হাইকোর্ট থেকে জামিন পেয়েও কারাগার থেকে বের হতে পারলেন না বলে খবর পাওয়া গেছে। শ্যোন অ্যারেস্ট দেখিয়ে তাদেরকে কারাগার থেকে বের হতে দেয়া হয়নি।

গতকাল শুক্রবার সন্ধ্যায় কিশোরগঞ্জ কারাগারে এ ঘটনা ঘটে। উচ্চ আদালতের জামিনের মেয়াদ শেষ হওয়ার আগেই গত ১৩ ডিসেম্বর মঙ্গলবার ভৈরব বিএনপির সাত নেতাকর্মী কিশোরগঞ্জ জুডিশিয়াল আদালতে হাজির হয়ে জামিন চাইলে আদালত তাদেরকে জামিন না দিয়ে কারাগারে পাঠিয়ে দেয় পুলিশ।

তারা হলেন ভৈরব উপজেলা যুবদল সভাপতি জুবায়ের আফজাল, সাধারণ সম্পাদক সহীদুল হক ইমন, পৌর যুবদল সভাপতি হানিফ মাহমুদ, সাধারণ সম্পাদক মুহাম্মদ আরমান, ৮ নম্বর পৌর ওয়ার্ডের সভাপতি রাজু আহমেদ, সবেক পৌর কাউন্সিলর ও বিএনপি নেতা মুহাম্মদ আক্তারুজ্জামান আর বিএনপি নেতা মুহাম্মদ নুরুজ্জামান।

ভৈরব বিএনপির আরও ৫ কর্মীকে ভৈরব থানা পুলিশ অপর একটি মামলায় অজ্ঞাত আসামি হিসেবে গ্রেফতার করে। এরা হলো আলমগীর মেম্বার, খালেদ মিয়া, নুরুজ্জামান খাঁন, ফারুক মিয়া ও মুর্শিদ মিয়া।

গত বৃহস্পতিবার তারা ১২ জন আবারও মহামান্য হাইকোর্ট থেকে জামিন পান। জামিনের আদেশ নিয়ে বিএনপির নেতারা শুক্রবার সন্ধ্যায় কিশোরগঞ্জ কারাগারের গেলে জানানো হয়, তাদেরকে শ্যোন অ্যারেস্ট করা হয়েছে।

ভৈরব উপজেলা বিএনপির সভাপতি মুহাম্মদ রফিকুল ইসলাম জানান, পুলিশ বিএনপির নেতাকর্মীদের নামে একের পর এক মিথ্যা ও গায়েবি মামলা করছে।

আমরা উচ্চ আদালত থেকে বারবার জামিন নিয়েও জেল জুলুম থেকে বাঁচতে পারছি না। আসন্ন নির্বাচনে প্রচারণা থেকে বিরত রাখতেই সরকার কৌশলে পুলিশকে দিয়ে এ নির্যাতন জুলুম করছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ