মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬ ।। ২৭ শ্রাবণ ১৪৩৩ ।। ২৮ সফর ১৪৪৮

শিরোনাম :
খাবারের ট্রাকে লুকিয়ে সামরিক বিমানে তুরস্ক ছাড়েন ট্রাম্প চাঁদপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩, আহত ১৫ এবার দারুল উলুম দেওবন্দ নিয়ে উগ্র হিন্দুত্ববাদী গোষ্ঠীর ষড়যন্ত্র! কেয়ামত পর্যন্তও বাংলাদেশে ঘুষ-দুর্নীতি বন্ধ হবে না: শায়খে চরমোনাই রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকার ও সিইসির বৈঠক আজ জমিয়ত সিলেট মহানগরের মাসিক বৈঠক অনুষ্ঠিত আগস্টের ৯ দিনে রেমিট্যান্স এসেছে ১১৪ কোটি ২০ লাখ মার্কিন ডলার কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত অন্তত ১৩২, জরুরি অবস্থা জারি বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা, কোথাও ভারী বর্ষণের আভাস এক বসায় পুরো কুরআন মুখস্থ শুনিয়ে রেকর্ড গড়লেন মিসরের ফার্মাসিস্ট

তলে তলে ধানের শীষের লোকেরা নৌকায় উঠছে: ওবায়দুল কাদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: তলে তলে ধানের শীষের লোকেরাও আওয়ামী লীগের হাত ধরে নৌকায় উঠছে। শনিবার সকালে নির্বাচনী এলাকায় প্রচারকালে  আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের  এ মন্তব্য করেন।

নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট)আসনে কবিরহাট উপজেলার জনতা বাজার, চরমণ্ডলিয়া এলাকার বিভিন্ন স্থানে পথসভা করেন ওবায়দুল কাদের।

এসময় তিনি বলেন, যেখান যাচ্ছি সেখানেই ধানের শীষ নৌকায় উঠানো হচ্ছে। সারা বাংলায় ধান কেটে কেটে তোলা হচ্ছে নৌকায়।

ওবায়দুল কাদের বলেন, আমি সুখের দিনে আসি না, আমি মানুষের বিপদে, অন্ধকারে, ঝড়ে ও দুর্যোগে আসি। এ জন্যই আজ সবার ঘরে ঘরে বিদ্যুৎ। প্রতিটি ইউনিয়নে ডিজিটাল সেন্টার করা হয়েছে। আজ মানুষের হাতে হাতে মোবাইল।

তিনি বলেন, কথা দিয়েছিলাম সবাইকে আলো দেবো, আমরা আমাদের কথা রেখেছি।

এ আসনের তার প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী ব্যারিস্টার মওদুদ আহমদের সমালোচনা করে কাদের বলেন, উনি ২২ বছরে এই এলাকায় কী কাজ করেছেন, তার কয়টা কাজ আপনার দেখাতে পারবেন?

আর আমার ১২ বছরের কাজ দেখেন, যেখানে দাঁড়িয়ে কথা বলছি সেখানে এক সময় আসা যেত না, কোনো রাস্তা-ঘাট ছিল না। আর আজ প্রতিটি এলাকার রাস্তাগুলো পাকা করা হয়েছে।

যে ভালো কাজ করেছেন বিচার করে  তাকেই আপনারা মূল্যবান ভোট দিয়ে জয়ী করার আহ্বান জানাচ্ছি।

-আর এইচ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ