মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬ ।। ২৭ শ্রাবণ ১৪৩৩ ।। ২৮ সফর ১৪৪৮

শিরোনাম :
খাবারের ট্রাকে লুকিয়ে সামরিক বিমানে তুরস্ক ছাড়েন ট্রাম্প চাঁদপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩, আহত ১৫ এবার দারুল উলুম দেওবন্দ নিয়ে উগ্র হিন্দুত্ববাদী গোষ্ঠীর ষড়যন্ত্র! কেয়ামত পর্যন্তও বাংলাদেশে ঘুষ-দুর্নীতি বন্ধ হবে না: শায়খে চরমোনাই রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকার ও সিইসির বৈঠক আজ জমিয়ত সিলেট মহানগরের মাসিক বৈঠক অনুষ্ঠিত আগস্টের ৯ দিনে রেমিট্যান্স এসেছে ১১৪ কোটি ২০ লাখ মার্কিন ডলার কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত অন্তত ১৩২, জরুরি অবস্থা জারি বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা, কোথাও ভারী বর্ষণের আভাস এক বসায় পুরো কুরআন মুখস্থ শুনিয়ে রেকর্ড গড়লেন মিসরের ফার্মাসিস্ট

ক্ষমতা হাতে থাকলে পাহাড়েও নৌকা ভাসানো যায়: রিজভী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নৌকা মার্কার প্রার্থী চিত্রনায়ক ফারুক ঋণখেলাপী হয়েও প্রার্থী হয়েছেন। আসলে ক্ষমতা হাতে থাকলে পাহাড়েও নৌকা ভাসানো যায় বলে মন্তব্য করেন, বিএনপির সিনিয়র যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী।

আজ শনিবার সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রিজভী এ মন্তব্য করেন।

সেনা মোতায়েন হলে নির্বাচনের পরিস্থিতির পরিবর্তন ঘটবে বলে আশা করে রিজভী বলেন, সশস্ত্র বাহিনী হচ্ছে সার্বভৌমত্ব ও স্বাধীনতা রক্ষার প্রতীক। তাদের প্রতি জনগণের ভরসা আছে। সেনাবাহিনী মোতায়েন করা হলে সন্ত্রাসীরা জাল ভোট দিতে পারবে না এবং রাতের অন্ধকারে ব্যালট বাক্স ভর্তি করতে পারবেন না, এটা জনগণের বিশ্বাস।

পুলিশ-প্রশাসন ক্ষমতাসীন দলের স্বার্থেই নির্বাচন একতরফা করতে সব শক্তি নিয়ে মাঠে নেমেছে উল্লেখ করে রিজভী। তিনি বলেন, ধানের শীষের পোলিং এজেন্ট হিসেবে যাদেরকে মনোনীত করা হবে তাদের নির্বাচনের দু-একদিন আগেই গ্রেপ্তার করা শুরু হবে।

নগরসহ সারা দেশে ধানের শীষের প্রার্থীর কর্মী-সমর্থকদের চালুনী দিয়ে ছেঁকে তুলছে। কোথাও কোথাও বিএনপি নেতাকর্মীকে না পেয়ে স্ত্রী ও সন্তানদের ধরে নিয়ে যাওয়া হচ্ছে।

এ সময় দেশের ৩৫ জেলায় নির্বাচনী প্রচারে বাধা, নেতাকর্মীদের গ্রেপ্তার চিত্র তুলে ধরে রিজভী বলেন, তফসিল ঘোষণার পর থেকে ১৯ ডিসেম্বর পর্যন্ত মামলার সংখ্যা ২৫৮টি। এজাহারে জ্ঞাত আসামির সংখ্যা ৪২ হাজার ৬৬৩ জন, অজ্ঞাত আসামির সংখ্যা ৩৬ হাজার ৮৮৩ জন, গ্রেপ্তারের সংখ্যা ৬ হাজার ৬৭৫ জন এবং হত্যার সংখ্যা চার জন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- আহমেদ আজম খান, তৈমুর আলম খন্দকার, এ বি এম ওবায়দুল ইসলাম, মুনির হোসেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ