বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬ ।। ১৩ ফাল্গুন ১৪৩২ ।। ৯ রমজান ১৪৪৭

শিরোনাম :
চট্টগ্রামে বিএসটিআই ও র‌্যাবের যৌথ অভিযান: ৪ প্রতিষ্ঠানকে জরিমানা ‘সরকার বিদ্যুতের ট্যারিফ স্থিতিশীল রাখতে একাধিক পদক্ষেপ বাস্তবায়ন করছে’  ‘নবীন কর্মকর্তারা মাঠমুখী হয়ে কাজ করলে আর্থ-সামাজিক উন্নয়ন নিশ্চিত হবে’ গণভোটের ফলাফলে সংশোধনী এনেছে ইসি  ‘সরকারি কর্মকর্তারা সঠিক সময়ে অফিসে না আসলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে’ জামালপুরে ভোক্তা অধিকারের অভিযান: জরিমানা ২০ হাজার  বিশ্বে সন্ত্রাসবাদের কোনো স্থান নেই: নরেন্দ্র মোদী স্বাস্থখাতে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে: প্রতিমন্ত্রী নতুন মন্ত্রী–প্রতিমন্ত্রীদের বাসা বরাদ্দ চূড়ান্ত, কে কোথায় পেলেন রোজায় পানি শূণ্যতা পূরণ করবে যে ৫টি ফল

স্বাধীনতা এলেও আসেনি মুক্তি: ড. কামাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: স্বাধীনতা এলেও এখনও আসেনি মুক্তি এমন মন্তব্য করেছে ঐক্যফ্রন্টের প্রধান ড. কামাল হোসেন।

তিনি বলেছেন, মানুষের মুক্তির জন্য অব্যাহত রাখতে হবে আমাদের আন্দোলন-সংগ্রাম ।

আজ রোববার সকালে সাভার জাতীয় স্মৃতিসৌধে শহীদদের ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, বিজয়ের মাসে শপথ নিতে হবে কোন জরবদস্তি, কোন লাঠিয়াল, সন্ত্রাসের ব্যবহার মেনে নেওয়া যায় না। যারা রুগ্ন রাজনীতি করে তারাই জরবদস্তি, লাঠিয়াল বাহিনী, সন্ত্রাস, কালো টাকার ব্যবহার করে। এগুলো মানা হবে না স্বাধীন দেশে।

ড. কামাল বলেন, স্বাধীনতা যুদ্ধে জীবন দিয়েছেন লাখ লাখ মানুষ। শহীদদের লক্ষ্য গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষ মতবাদ পূরণ হয়নি। সেই লক্ষ্যপূরণে আমাদের কাজ করতে হবে। আমরা দেশের মানুষকে নিয়ে ঐক্যবদ্ধ হয়েছি এজন্যই।

তিনি বলেন, স্বাধীনতায় কি পেয়েছি তা এখানে এসে স্মরণ করতে হবে। শহীদদের চাওয়া আইনের শাসন, গণতন্ত্র, মানুষের অধিকার মূল্যায়ন করতে হবে।

এসময়উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ঐক্যফ্রন্ট নেতা আ স ম আব্দুর রবসহ কেন্দ্রীয় নেতারা।

‘ঐক্যফ্রন্ট নিজেরা নিজেদের ওপর হামলা চালাচ্ছে’

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ