বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬ ।। ১৩ ফাল্গুন ১৪৩২ ।। ৯ রমজান ১৪৪৭

শিরোনাম :
চট্টগ্রামে বিএসটিআই ও র‌্যাবের যৌথ অভিযান: ৪ প্রতিষ্ঠানকে জরিমানা ‘সরকার বিদ্যুতের ট্যারিফ স্থিতিশীল রাখতে একাধিক পদক্ষেপ বাস্তবায়ন করছে’  ‘নবীন কর্মকর্তারা মাঠমুখী হয়ে কাজ করলে আর্থ-সামাজিক উন্নয়ন নিশ্চিত হবে’ গণভোটের ফলাফলে সংশোধনী এনেছে ইসি  ‘সরকারি কর্মকর্তারা সঠিক সময়ে অফিসে না আসলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে’ জামালপুরে ভোক্তা অধিকারের অভিযান: জরিমানা ২০ হাজার  বিশ্বে সন্ত্রাসবাদের কোনো স্থান নেই: নরেন্দ্র মোদী স্বাস্থখাতে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে: প্রতিমন্ত্রী নতুন মন্ত্রী–প্রতিমন্ত্রীদের বাসা বরাদ্দ চূড়ান্ত, কে কোথায় পেলেন রোজায় পানি শূণ্যতা পূরণ করবে যে ৫টি ফল

পাকিস্তান থেকে আসা ৮৩ হিন্দুকে নাগরিকত্ব দিল ভারত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারত সরকার কয়েক বছর আগে পাকিস্তান থেকে আসা ৮৩ জন হিন্দুকে নাগরিকত্ব দিয়েছিল। গত শুক্রবার আহমেদাবাদে বিধানসভার এক সদস্য ও জেলা কালেক্টর ওই ব্যক্তিদের ভারতীয় নাগরিকত্ব সনদ তুলে দেন।

শুক্রবার কালেক্টরের কার্যালয় সংশ্লিষ্ট একটি ক্যাম্পে তাদেরকে নাগরিকত্ব সনদ তুলে দেন  স্থানীয় প্রাদেশিক পরিষদের সাংসদ বলরাম থাওয়ানি ও কালেক্টর ভিক্রান্ত পাণ্ডে।

কালেক্টর ভিক্রান্ত পাণ্ডে সাংবাদিকদের বলেন, সনদ বিতারন করা হয়েছে নাগরিকত্ব আইনের ধারা অনুযায়ী।

তিনি আরও বলেন, ২০১৬ সালে কুচ, আহমেদাবাদ ও গান্ধিনগর এই তিন জেলার কালেক্টরদেরকে কেন্দ্র থেকে বিশেষ ক্ষমতা দিয়ে বলা হয়, পাকিস্তান, বাংলাদেশ ও আফগানিস্তান থেকে আসা সংখ্যালঘু হিন্দুদেরকে নিজ ক্ষমতাবলে তারা নাগরিকত্ব প্রদান করতে পারবেন।

কালেক্টর ভিক্রান্ত পাণ্ডে বলেন, গত দুই বছরে আহমেদাবাদে এরকম মোট ৪১৯ জন সংখ্যালঘু হিন্দু ভারতীয় নাগরিকত্ব পেয়েছেন। তিনি জানান, এটা সারা দেশের মধ্যে রেকর্ড পরিমাণ সংখ্যা।

চুয়াডাঙ্গায় বিএনপির নির্বাচনি অফিস পোড়াল দুর্বৃত্তরা


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ