বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬ ।। ১৩ ফাল্গুন ১৪৩২ ।। ৯ রমজান ১৪৪৭

শিরোনাম :
চট্টগ্রামে বিএসটিআই ও র‌্যাবের যৌথ অভিযান: ৪ প্রতিষ্ঠানকে জরিমানা ‘সরকার বিদ্যুতের ট্যারিফ স্থিতিশীল রাখতে একাধিক পদক্ষেপ বাস্তবায়ন করছে’  ‘নবীন কর্মকর্তারা মাঠমুখী হয়ে কাজ করলে আর্থ-সামাজিক উন্নয়ন নিশ্চিত হবে’ গণভোটের ফলাফলে সংশোধনী এনেছে ইসি  ‘সরকারি কর্মকর্তারা সঠিক সময়ে অফিসে না আসলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে’ জামালপুরে ভোক্তা অধিকারের অভিযান: জরিমানা ২০ হাজার  বিশ্বে সন্ত্রাসবাদের কোনো স্থান নেই: নরেন্দ্র মোদী স্বাস্থখাতে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে: প্রতিমন্ত্রী নতুন মন্ত্রী–প্রতিমন্ত্রীদের বাসা বরাদ্দ চূড়ান্ত, কে কোথায় পেলেন রোজায় পানি শূণ্যতা পূরণ করবে যে ৫টি ফল

দুঃখ প্রকাশ করলেন ড. কামাল হোসেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ১৪ ডিসেম্বর শুক্রবার শহীদ বুদ্ধিজীবী দিবসে মিরপুর স্মৃতিসৌধে সাংবাদিকদের ধমকের ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন।

শনিবার (১৫ ডিসেম্বর) সংবাদমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে তিনি ঘটনাটির বিস্তারিত বর্ণনা করে দুঃখ প্রকাশ করেন।

শুক্রবার সকালে মিরপুরের বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকরা তাকে জামায়াতের সঙ্গে জোট করা বিষয়ে প্রশ্ন করলে উত্তপ্ত বাক্য বিনিময় করেন।

এক সাংবাদিক তাকে বলেন, ঐক্যফ্রন্টের সঙ্গে যুদ্ধাপরাধী জামায়াতে ইসলামীর কোনো সম্পর্ক আছে কিনা?

ড. কামাল এ সময় বলেন, এখানে নয়, বাইরে গিয়ে এসব বিষয়ে কথা বলি। পর মুহূর্তে তাকে আবারো প্রশ্ন করা হয়, জামায়াতের নিবন্ধন বাতিল, কিন্তু কিভাবে তারা নির্বাচন করবে এমন প্রশ্ন করা হলে রেগে যান ড. কামাল। এ সময় ‘চুপ করো, খামোশ’ বলে ওই সাংবাদিককে থামিয়ে দেন তিনি।

এর পর ড. কামাল পাল্টা জবাবে বলেন, ‘কত টাকা পেয়েছো, কাদের টাকায় এসব বেহুদা প্রশ্ন করছো? তোমাদের নাম কি? দেখে নেবো? কোন পত্রিকা/টিভিতে কাজ করো, তোমাদের দেখে নেবো?’

এ ঘটনার পর সাংবাদিকদের মধ্যে সমালোচনার সৃষ্টি হয়। শনিবার মুক্তিযুদ্ধের চেতনার সাংবাদিক ফোরামের উদ্যোগে মানববন্ধনও আয়োজন করা হয়।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ