শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
নিখোঁজের দুই দিন পর ব্রহ্মপুত্র থেকে বৃদ্ধের লাশ উদ্ধার কওমীপিডিয়ার তালিকায় দেশের শীর্ষ ৫ প্রভাবশালী আলেম আওয়ার ইসলামে শুরু হচ্ছে নিয়মিত আয়োজন ‘পেপসা নিবেদিত তারুণ্যের ভাবনা’ কলমাকান্দায় পানিতে ডুবে শিশুর মৃত্যু বাংলাদেশ খেলাফত মজলিসের শূরা অধিবেশনে ৯ দফা প্রস্তাব গৃহীত জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল প্রস্তুতি সভা অনুষ্ঠিত আগস্টের মধ্যে জুলাই সনদ বাস্তবায়ন ও পিআর পদ্ধতিতে উচ্চকক্ষ গঠনের দাবি গণভোটের রায় বাস্তবায়নে আন্দোলন আরও জোরদার হবে: আমিরে মজলিস হেজবুত তাওহীদ নিষিদ্ধের দাবিতে দেশব্যাপী কর্মসূচি ঘোষণা হেফাজতের বিএনপি সরকার ব্যর্থ হলে পরিস্থিতি কঠিন হয়ে উঠবে: স্বাস্থ্যমন্ত্রী

বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ড. কামালের ওপর হামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মিরপুর শহিদ বৃদ্ধিজীবী কবরস্থানে শ্রদ্ধা নিবেদন শেষে বের হওয়ার সময় জাতীয় ঐক্যফ্রন্টের নেতা ড. কামাল হোসেনের ওপর হামলার ঘটনা ঘটেছে বলে খবর পাওয়া গেছে।

স্থানীয় যুবলীগ ও আওয়ামী লীগের নেতা-কর্মীরা এ হমালা চালায় বলে অভিযোগ করেছেন ঐক্যফ্রন্ট নেতারা।

এসময় ড. কামালের বহরে থাকা বেশ কয়েকটি প্রাইভেট কার ভাঙচুর করে। বেশ কয়েকজন আহত হয়েছেন। তবে ড. কামালকে অক্ষত অবস্থায় উদ্ধার করেছেন তার সমর্থকরা। শুক্রবার সকাল সোয়া ১০টার দিকে এই ঘটনা ঘটে বলে জানা যায়।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, ড. কামাল শহিদ বুদ্ধিজীবীদের কবর স্থানে শ্রদ্ধা নিবেদন শেষে প্রধান গেট দিয়ে বের হচ্ছিলেন৷ এসময় তার ওপর লাঠিসোটা নিয়ে অতর্কিত হামলা চালানো হয়।

হামলার সময় তার নেতাকর্মীরা কামালকে বাঁচাতে এগিয়ে এলে তাদেরও বেধড়ক পেটানো হয়।

এসময় বেশ কয়েকটি প্রাইভেট কার ভাঙচুর করা হয়। গুরুতর আহত কয়েকজনকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়। তবে ঘটনার সময় পুলিশের কোনো ভূমিকা লক্ষ্য করা যায়নি।

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম হামলার বিষয়টি নিশ্চিত করেছেন। বলেন, 'আমাদের নেতা-কর্মীরা আহত হয়েছে।

বিএনপি প্রার্থীকে হত্যার চেষ্টায় ছাত্রলীগ নেতা আটক


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ