শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল প্রস্তুতি সভা অনুষ্ঠিত আগস্টের মধ্যে জুলাই সনদ বাস্তবায়ন ও পিআর পদ্ধতিতে উচ্চকক্ষ গঠনের দাবি গণভোটের রায় বাস্তবায়নে আন্দোলন আরও জোরদার হবে: আমিরে মজলিস হেজবুত তাওহীদ নিষিদ্ধের দাবিতে দেশব্যাপী কর্মসূচি ঘোষণা হেফাজতের বিএনপি সরকার ব্যর্থ হলে পরিস্থিতি কঠিন হয়ে উঠবে: স্বাস্থ্যমন্ত্রী ইতালির নেপলসে শক্তিশালী ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৩৭১ চারদিনের সফরে ঢাকায় আসছেন দেওবন্দের মুহতামিম ‘নৈতিক ও কল্যাণমুখী সমাজ গঠনে যুবকদের সক্রিয় ভূমিকা রাখতে হবে’

বাংলাদেশে লেভেল প্লেয়িং ফিল্ড নেই: ব্রিটিশ পার্লামেন্ট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আসন্ন সংসদ নির্বাচনের জন্য বাংলাদেশে সবার সমান সুযোগ সৃষ্টি বা ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নেই বলে দাবি করা হয়েছে ব্রিটিশ পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব কমন্সের এক প্রতিবেদনে।

এ নির্বাচনে বিএনপির অংশগ্রহণকে অপ্রত্যাশিত বলেও মন্তব্য করা হয়েছে এতে।

দেশটির এমপিদের অবগতির জন্য তৈরি করা ‘রিসার্চ ব্রিফিং’ নামে পরিচিত এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে, যা বৃহস্পতিবার প্রকাশ করা হয়।।

১৩ পৃষ্ঠার বাংলাদেশ বিষয়ক হালনাগাদ ওই প্রতিবেদনে গত বুধবার সুপ্রিম কোর্টের দেয়া রায়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ দণ্ডপ্রাপ্ত বিএনপি নেতাদের নির্বাচনে অংশগ্রহণের পথ বন্ধ হয়ে যাওয়ার বিষয়টিও স্থান পেয়েছে।

প্রতিবেদনটিতে দাবি করা হয়েছে, আওয়ামী লীগ ক্ষমতায় থাকার সুযোগ নিচ্ছে।

অন্যদিকে বিরোধী দলের নেতাকর্মীদের ওপর দমন-পীড়ন তীব্রই রয়ে গেছে। তাই এবারের নির্বাচনে কোনো পর্যবেক্ষক দল না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।

প্রতিবেদনে বলা হয়, প্রতিদ্বন্দ্বিতার নিয়মের প্রতি (রুলস অব গেইম) সার্বিক আস্থার মাত্রা তলানিতেই আছে। এর ফলে নির্বাচনী প্রচারকালে বা নির্বাচনের ফলাফল ঘোষণার পরপর সংঘাত ও অস্থিতিশীলতা শুরুর আশঙ্কা রয়েছে।

আওয়ামী লীগ সরকার বলেছে, নিরাপত্তা নিশ্চিত করতে নির্বাচনের ১৫ দিন আগে সেনা নামবে।

হাউস অব কমন্সের এই প্রতিবেদনে বিএনপির দাবি-দাওয়া, খালেদার মামলা ও সাজা, সংলাপের আয়োজনসহ সার্বিক রাজনৈতিক পরিস্থিতি বিস্তারিত তুলে ধরা হয়েছে।

এ ছাড়া, প্রতিবেদনে বিচারবহির্ভূত হত্যা, গুম, মত প্রকাশের স্বাধীনতাসহ সার্বিক মানবাধিকার পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ পেয়েছে।

কেপি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ