শনিবার, ০৪ জুলাই ২০২৬ ।। ২০ আষাঢ় ১৪৩৩ ।। ১৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‘কুরআন প্রজ্ঞা জাতীয় কুরআন তেলাওয়াত প্রতিযোগিতা’র ফাইনাল অনুষ্ঠিত সৌদির প্রতিনিধিদের সূরা আল ইমরানের ১৩ নম্বর আয়াত শোনাল ইরান  হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু, আক্রান্ত ৮৩৩ পৌনে ২ ঘণ্টার চেষ্টায় আশিক টাওয়ারের আগুন নিয়ন্ত্রণে দেশের প্রতিটি অঞ্চলের সম্ভাবনায় গুরুত্ব দিয়েই এবারের বাজেট : অর্থমন্ত্রী চট্টগ্রামে ৩০ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ আশিক টাওয়ারে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট মাদারীপুরে ডাম্পিং স্টেশনের জন্য জায়গা চূড়ান্ত, ব্যয় হবে ৬২ কোটি টাকা জুলাইয়ের অর্জন একক কোনো ব্যক্তি বা দলের নয়, সবার: প্রধানমন্ত্রী সন্ধ্যার মধ্যে ৯ অঞ্চলের ওপর দিয়ে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

দুর্যোগের পুর্বাভাস জানাবে বঙ্গবন্ধু স্যাটেলাইট!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আজ মঙ্গলবার রাজধানী বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘প্রতিবন্ধিতা এবং দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা’ বিষয়ক দ্বিতীয় আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের পূর্বাভাস ও দুর্যোগ মোকাবেলা করার ভালো সুযোগ এনে দেবে বাংলাদেশের প্রথম কৃত্রিম উপগ্রহ বঙ্গবন্ধু স্যাটেলাইট-১।

তার মতে, এই স্যাটেলাইটের মাধ্যমে একদিকে যেমন ডিজিটাল বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতের সম্প্রসারণের সুযোগ রয়েছে, সেই সাথে ঘরে বসে টেলিভিশন দেখার প্রযুক্তিতেও আরও সুবিধা যোগ হবে।

প্রধানমন্ত্রী আরও বলেন, সব থেকে গুরুত্বপূর্ণ হলো যে কোনো দুর্যোগের পূর্বাভাস পাওয়া। দুর্যোগ মোকাবিলা করার প্রস্তুতি নেয়ার সুযোগটাও আমরা এই স্যাটেলাইটের মাধ্যমে পাব।

অনুষ্ঠানে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি জোরালো আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, তাদের উন্নয়ন ও দুর্যোগ ঝুঁকি কর্মসূচিতে বাংলাদেশের মতো করে ‘প্রতিবন্ধিতা’বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়।

‘ইন্টারন্যাশনাল ফোকাল পয়েন্ট অ্যাডভাইজরি গ্রুপ অন ডিআইডিআরএম বাংলাদেশ’এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার ‘গুডউইল অ্যাম্বাসেডর ফর অটিজম ইন সাউথ-ইস্ট এশিয়া রিজিয়ন’সায়মা ওয়াজেদ হোসেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এইচজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ