বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ ।। ৮ আশ্বিন ১৪৩৩ ।। ১২ রবিউস সানি ১৪৪৮


ইরাক যুদ্ধের পনেরো বছর; প্রতিশ্রুতি বনাম প্রাপ্তি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুজাহিদুল ইসলাম
আওয়ার ইসলাম

উন্নত ও গণতান্ত্রিক জীবনের নতুন ইরাকের স্বপ্নের প্রতিশ্রুতি দিয়ে ২০০৩ সালের ২০ মার্চ ইরাকে মার্কিন আগ্রাসন তারপর একই বছরের ৯ এপ্রিল বাগদাদ ও সাদ্দামের পতন।

ব্যাপক বিধধংসী রাসায়নিক এমনকি আনবিক অস্র ইরাকে রয়েছে, এমন অযুহাতে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের ইরাকে সামরিক আগ্রাসনের পর দেখা যায় সেখানে এমন কিছু নেই।

উপর্যুপরি বিমান হামলার পর মার্কিন পদাতিক বাহিনী ইরাকের দক্ষিণে কারবালার কাছে ইরাকি গার্ড বাহিনীর সদস্যদের সাথে প্রথম লড়াইয়ে দেখা যায়। তারপর একে একে রাজধানীর দিকে অগ্রসর হয়। একপর্যায়ে চার এপ্রিলে বাগদাদ বিমানবন্দরে নিয়ন্ত্রণ গ্রহণ করে।

অতিরিক্ত ইন্টারনেট-ফেসবুক কিংবা মাদকাসক্তিতে ভুগছেন? ক্লিক করুন

এ মাসের সাত তারিখ বাগদাদে ট্যাংক নিয়ে প্রবেশ করে সাদ্দামপ্রশাসনের ক্ষমতার অবসান হিসেবে তার বিশাল বোঞ্চের মূর্তি ভেঙ্গে ফেলা হয়।

তারপরের দিনগুলোতে ব্যাপক আকারে লুণ্ঠন হতে দেখা যায়। এমনকি দখলদার আমেরিকান বাহিনীও এতে অংশ নেয়। যাতে ইরাক একাধারে কয়েক সপ্তাহ চরম বিশৃংখলার মধ্যে পড়ে যায়।

অন্যদিকে আমেরিকান বাহিনী উত্তরে অগ্রসর হয়ে কিরকুক, মসুল তারপর সাদ্দামের ঘাটি তিকরিতের নিয়ন্ত্রণ গ্রহণ করেন।

সাদ্দাম একটি নাম, যিনি তার শাসনামলের ২৪ বছর তারপর ২০০৩ সালে গ্রেফতার সবশেষ ২০০৬ সালের ফাঁসি দেওয়া পর্যন্ত ইরাকের আবহতে তিনি ছিলেন সতত বিরাজমান। তো পনের বছর পর কেমন আছে স্বপ্ন দেখানো ইরাক। আসুন জেনে নেয়া যাক।

রাজনৈতিক অবস্থা

সাদ্দামপ্রশাসনে থাকা বাথপার্টির রাজনৈতিক অধ্যায়ের সমাপ্তি ঘটানো হয়, কিন্তু ধর্মনিরপেক্ষ দলের পরিবর্তে ইরাকের শাসনভার আমেরিকার তত্ত্বাবধানে সাম্প্রদায়িক শিয়া শাসনের অধীনে চলে আসে।

এএফপির মতে যদিও ইরাকের রাজনৈতিক সংস্কৃতি হলো প্রশাসন দেশের উল্লেখ্যযোগ্য সম্প্রদায় ও নৃগোষ্ঠী তথা শিয়া,সুন্নি ও কুর্দিদের মাঝে বণ্টিত হয়ে থাকে কিন্তু এখন দেশের সব প্রতিষ্ঠান শিয়াদের নিয়ন্ত্রণে।

ইরাকে প্রায় সাত হাজার মার্কিন সৈন্য থাকা সত্ত্বেও ইরানের প্রভাব ইরাকের অনেক নীতিনির্ধারণী সিদ্ধান্তে বিভিন্নভাবে প্রকাশ পাচ্ছে।

উত্তরে কুর্দিরা সাদ্দামের পতনে উপকৃত হয়েছে বটে এবং তারা ইরাকযুদ্ধের পরবর্তী একসংবিধান তাদের স্বায়ত্তশাসন জো