রবিবার, ২১ জুন ২০২৬ ।। ৭ আষাঢ় ১৪৩৩ ।। ৬ মহর্‌রম ১৪৪৮


নাইজেরিয়ার মার্কেটে আত্মঘাতী বোমা হামলা, নিহত ১২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নাইজেরিয়ার রাজধানী মাইদুগুরিতে আত্মঘাতী বোমা হামলায় ১২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৪৮ জন। স্থানীয় পুলিশের বরাত দিয়ে বুধবার খবরটি জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম ফক্স নিউজ।

পুলিশ ও স্থানীয়রা জানায়, মাইদুগুরির একটি মার্কেটে জোড়া আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটে। এতে ১২জন নিহত ও ৪৮জন আহত হয়।

মুনা গ্যারেজ মার্কেটের ব্যবসায়ী ইব্রাহিম ওসমান জানান, বুধবার বিকেলে এই আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটে। এতে প্রথমজন মার্কেটের ভেতর এবং অপরজন মার্কেটের বাইরে এই হামলা চালায়। হামলাকারীদের একজন মহিলা এবং আরেকজন পুরুষ বলে দেশটির জরুরী উদ্ধার কাজে নিয়োজিত কর্মীরা জানিয়েছেন। সূত্র : ফক্স নিউজ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ