রবিবার, ২১ জুন ২০২৬ ।। ৭ আষাঢ় ১৪৩৩ ।। ৬ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‘ইসলামি রাজনীতির কর্মীদের আদর্শিক দৃঢ়তা ও সাংগঠনিক দক্ষতা জরুরি’ নোয়াখালীতে নূরানী বোর্ডের ষান্মাসিক জোড় অনুষ্ঠিত  ‘সমালোচনার ক্ষেত্রেও আল্লাহভীতি ও শালীনতার পরিচয় দেওয়া উচিত’ কানাডায় মসজিদের ইমামের ওপর হামলা উদ্বোধনের আগেই মডেল মসজিদে ফাটল! ‘সংসদে আমিরে মজলিসকে নিয়ে বক্তব্য অনভিপ্রেত ও বিভ্রান্তিকর’ প্রধানমন্ত্রীর চীন সফর, আলোচনায় সামরিক সহযোগিতাসহ ১৭ চুক্তি ইসলামী ছাত্র মজলিসের স্কিলস ডেভেলপমেন্ট প্রোগ্রাম অনুষ্ঠিত সুইজারল্যান্ডে ইরানের প্রতিনিধি দল, যাচ্ছেন ভ্যান্স-শাহবাজ ও আসীম মুনির দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত

লন্ডনে যুক্তরাষ্ট্রের দূতাবাস কিনল কাতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: লন্ডনের অক্সফোর্ড স্ট্রিটে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাস কিনল কাতারের রাজ পরিবার। ৩১৫ মিলিয়ন ডলারে দূতাবাসটি কাতার কিনে নেয় বলে জানা যায়।

জানা যায়, দূতাবাসটিতে একটি পূর্ণাঙ্গ ৫ তারকা হোটেল বানানো হবে। এতে আরও ১ দশমিক ৪ বিলিয়ন ডলার খরচ করা হবে।

যুক্তরাষ্ট্র দূতাবাসটি বিক্রির পর টেমস নদীর তীরে নতুন দূতাবাস তৈরি করেছে।দেশটির কূটনীতিকরা আগামী ফেব্রুয়ারিতে নতুন ভবনে ওঠবেন।

প্রেসিডেন্ট বারাক ওবামার সময়ে ২০১৩ সালে কাতারের রাজ পরিবারের কাছে এটি বিক্রি করা হয়। বাজারমূল্য প্রায় ৫০০ মিলিয়ন ডলার হওয়ার পরেও সেটি ৩১৫ মিলিয়ন ডলারে বিক্রি করা নিয়ে ডোনাল্ড ট্রাম্প প্রশ্ন তোলেন।

ডেইলি মেইল জানায়েছে, অক্সফোর্ড স্ট্রিটের দূতাবাসটি ৯৯৯ বছরের জন্য বিক্রি করা হয়েছে। বারাক ওবামার সময়ে এটি বিক্রি করা হলেও এর প্রক্রিয়া শুরু হয়েছিল প্রেসিডেন্ট বুশের সময়ে। ১৯৬০ সালে যুক্তরাষ্ট্র সরকার এই দূতাবাসটি নির্মাণ করে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ