শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি বাংলাদেশ ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী  দাওয়াতি কার্যক্রম গতিশীল ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ সিলেটে ৩ হত্যাকাণ্ডে নিহত স্বামী-স্ত্রীর দাফন সম্পন্ন হাফেজে কুরআনদের উৎসাহিত করতে মালদ্বীপ সরকারের নানা উদ্যোগ ১৫ আগস্ট কেন্দ্র করে ডিএমপির নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা আগামীকালের জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন সফল করার আহ্বান জুলাই শহীদদের স্মরণে রংপুরে শায়খে চরমোনাইয়ের দোয়া ও ইসলাহি ইজতেমা

সোস্যাল ইসলামি ব্যাংক শরীয়াহ বোর্ডের চেয়ারম্যান হলেন ড. আবু রেজা নদভী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের সংসদ সদস্য, ধর্ম মন্ত্রণালয় সম্পর্কীয় সংসদীয় স্থায়ী কমিটির সদস্য, বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশনের গভর্ণর এবং আল্লামা ফজলুল্লাহ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী সোস্যাল ইসলামি ব্যাংক লিমিটেড এর শরীয়াহ বোর্ডের চেয়ারম্যান মনোনিত হয়েছেন।

গত ২৬ ডিসেম্বর ২০১৭ইং সোস্যাল ইসলামি ব্যাংক লিমিটেড এর ৪০৯তম বোর্ড অব ডাইরেক্টরের সভায় প্রফেসর ড. আবু রেজা নদভী এমপি’কে ২(দুই) বছরের জন্য শরীয়াহ বোর্ডের চেয়ারম্যান মনোনিত করা হয়।

এছাড়া তিনি ইউনিয়ন ব্যাংক লিমিটেড এর শরীয়াহ বোর্ডের চেয়ারম্যান এবং অগ্রণী ব্যাংক লিমিটেড এর শরীয়াহ বোর্ডের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী সমাজ কল্যাণ মন্ত্রণালয় পরিচালিত শেখ জায়েদ বিন সুলতান আলে নাহিয়ান ট্রাস্টের সদস্য, ইসলামি আরবী বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য, ইন্টারন্যাশনাল ইসলামিক রিলিফ অর্গানাইজেশন বাংলাদেশ শাখার নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান, সৌদি আরবের রিয়াদস্থ ইন্টারন্যাশনাল লীগ ফর ইসলামিক লিটারেচার এর সদস্য হিসেবে জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে যাচ্ছেন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ