শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ১০ আশ্বিন ১৪৩৩ ।। ১৪ রবিউস সানি ১৪৪৮


রংপুর সিটি নির্বাচনে দুই ইসলামি দলের প্রস্তুতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আতাউর রহমান খসরু
বার্তা সম্পাদক

রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)। তফসিল অনুযায়ী আগামী ২১ ডিসেম্বর রংপুরে অনুষ্ঠিত হবে ২য় সিটি কর্পোরেশন নির্বাচন। প্রার্থীরা ২২ নভেম্বর পর্যন্ত মনোনয়নপত্র জমা দিতে পারবে।

আজ ৫ নভেম্বর নির্বাচন কমিশন কার্যালয়ে এ তফসিল ঘোষণা করা হয়।

তফসিলে বলা হয়, ২৫ ও ২৬ নভেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে এবং প্রার্থীরা আগামী ৩ ডিসেম্বর পর্যন্ত মনোনয়ন প্রত্যাহারের সুযোগ পাবেন।

নির্বাচন কমিশনের তফসিল ঘোষণার বহু পূর্ব থেকে রংপুর শহরের নির্বাচনের আমেজ তৈরি হয়েছে।

আওয়ামীলীগ, বিএনপি ও জাতীয় পার্টির প্রার্থীরা প্রচার-প্রচারণা শুরু করেছে বহুপূর্বে। ইতিমধ্যেই   ঈদ-নববর্ষ-পূজার শুভেচ্ছা জানিয়ে পোস্টারে শহর ছেয়ে ফেলেছন তারা।

সে হিসেবে খানিক পিছিয়েই বলতে হবে ইসলামি দলগুলোকে। নির্বাচনের উল্লেখযোগ্য কোনো প্রস্তুতিই তারা গ্রহণ করতে পারেন নি।

দল নির্বাচনে অংশগ্রহণ করবেন কিনা জানতে চাইলে বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন আওয়ার ইসলামকে জানান তাদের কোনো প্রার্থী রংপুর সিটিতে অংশগ্রহণ করবে না।

আর অংশগ্রহণের ব্যাপারে তারা এখনো কোনো সিদ্ধান্ত নেন নি বলে জানান ইসলামী ঐক্যজোটের মহাসচিব মুফতি ফয়জুল্লাহ। তিনি বলেন, ‘রংপুর সিটি নির্বাচন আমরা এখনো সিদ্ধান্ত নেই নি। সিদ্ধান্ত হলে আপনাদের জানাবো।’

খুব শীঘ্রই সিদ্ধান্ত চূড়ান্ত হবে বলে তিনি জানান।

অন্যদিকে জোটের সিদ্ধান্তের জন্য অপেক্ষা করছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ। জমিয়তের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট মাওলানা শাহীনূর পাশা আওয়ার ইসলামকে বলেন, ‘আজ তফসিল ঘোষণা হলো। এখনো জোটের মিটিং হয় নি। কোনো সিদ্ধান্তও হয় নি। জোটের সিদ্ধান্ত অনুযায়ী আমরা সিদ্ধান্ত নেবো।’

ইসলামি দলগুলো মধ্যে রংপুর সিটিতে নির্বাচনে অংশগ্রহণের কথা জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও খেলাফত মজলিস।

ইসলামী আন্দোলন বাংলাদেশ এটিএম গোলাম মোস্তফাকে তাদের প্রার্থী ঘোষণা করলেও খেলাফত মজলিস তাদের প্রার্থী এখনো চূড়ান্ত করে নি। তবে তাওহিদুর রহমান রাজু তাদের সম্ভাব্য প্রার্থী বলেন জানান দলের মহাসচিব অধ্যাপক আহমদ আবদুল কাদের।

রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনের ক্ষেত্রে ইসলামি দলগুলোর মধ্যে এগিয়ে আছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। তারা একটু আগ থেকে প্রচার-প্রচারণা ও গণসংযোগ শুরু করেছে।

রংপুর সিটি নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী এটিএম গোলাম মোস্তফা। তিনি গত সিটি নির্বাচ