শনিবার, ২০ জুন ২০২৬ ।। ৬ আষাঢ় ১৪৩৩ ।। ৫ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, এটা একটা মাফিয়া পার্টি: স্বরাষ্ট্রমন্ত্রী ভারতে ৪৫ দিনে ২৩টির বেশি মসজিদ-মাদরাসা ভাঙল বিজেপি সরকার কারা চাঁদাবাজির সঙ্গে জড়িত, জনগণ জানে: জামায়াত আমির কর্মবিমুখতা থেকে ভিক্ষাবৃত্তি: সমাজের নীরব অভিশাপ বাজেট ঘোষণার পর নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়েনি: পানিসম্পদ প্রতিমন্ত্রী ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি ব্যর্থ করে দিতে পারে ইসরায়েল: মার্কিন গোয়েন্দাসংস্থা। বিশ্ব শরণার্থী দিবসে বাস্তুচ্যুত মানুষের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিতের আহ্বান গাজীপুরে ইসলামী ছাত্র আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিকেএম মিডিয়া সেলের আয়োজনে ওরিয়েন্টেশন কর্মশালা ইঞ্জিন বিকল হয়ে ফেনীতে আড়াই ঘণ্টা আটকা মেঘনা এক্সপ্রেস

ইরান সফরে রাশিয়ার প্রেসিডেন্ট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম :  ইরানে সফরে গেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পারমাণবিক চুক্তি সিরিয়া সঙ্কটসহ কয়েকটি বিষয়ে আলোচনা হবে দুই দেশের মধ্যে।

স্থানীয় গনমাধ্যমের খবর অনুযায়ী, তেহরানের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসবেন পুতিন। বৈঠকে আঞ্চলিক সঙ্কট সিরিয়া সংঘাত, পারমাণবিক চুক্তি এবং অর্থনৈতিক ও দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা করবেন তিনি।

 

পারমাণবিক চুক্তি ইস্যুতে ওয়াশিংটন ও মস্কোর অবস্থান বিপরীতমুখী। ইরানের সঙ্গে ২০১৫ সালে স্বাক্ষরিত ছয় জাতি রাষ্ট্রের পারমাণবিক চুক্তি থেকে গত ১৩ অক্টোবর যুক্তরাষ্ট্রের সমর্থন প্রত্যাহার করে নেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সিরিয়া সংঘাতে প্রেসিডেন্ট বাশার আল আসাদের সমর্থনে দেশটিতে যুদ্ধরত ইরান এবং রাশিয়া। এ দুই দেশই সিরিয়ার প্রেসিডেন্টকে সহায়তা দিয়ে আসছে।

অন্যদিকে যুক্তরাষ্ট্র, সৌদি আরব, তুরস্ক ও আরব উপসাগরীয় অঞ্চলের অন্যান্য দেশ বাশার আল আসাদকে ক্ষমতাচ্যুত করতে চাওয়া সিরীয় বিরোধীদের সমর্থক। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন বলছে, রাশিয়া, ইরান এবং আজারবাইজানের ত্রি-পক্ষীয় একটি সম্মেলনেও অংশ নেবেন পুতিন।

আরএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ