শনিবার, ২০ জুন ২০২৬ ।। ৬ আষাঢ় ১৪৩৩ ।। ৫ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, এটা একটা মাফিয়া পার্টি: স্বরাষ্ট্রমন্ত্রী ভারতে ৪৫ দিনে ২৩টির বেশি মসজিদ-মাদরাসা ভাঙল বিজেপি সরকার কারা চাঁদাবাজির সঙ্গে জড়িত, জনগণ জানে: জামায়াত আমির কর্মবিমুখতা থেকে ভিক্ষাবৃত্তি: সমাজের নীরব অভিশাপ বাজেট ঘোষণার পর নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়েনি: পানিসম্পদ প্রতিমন্ত্রী ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি ব্যর্থ করে দিতে পারে ইসরায়েল: মার্কিন গোয়েন্দাসংস্থা। বিশ্ব শরণার্থী দিবসে বাস্তুচ্যুত মানুষের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিতের আহ্বান গাজীপুরে ইসলামী ছাত্র আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিকেএম মিডিয়া সেলের আয়োজনে ওরিয়েন্টেশন কর্মশালা ইঞ্জিন বিকল হয়ে ফেনীতে আড়াই ঘণ্টা আটকা মেঘনা এক্সপ্রেস

তালেবানের হাতে ২২ আফগান পুলিশ নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আফগানিস্তানের দু’টি আলাদা চেকপয়েন্টে তালেবানের হামলায় অন্তত ২২ পুলিশ নিহত হয়েছে।

দেশের উত্তরাঞ্চলীয় কুন্দুজ প্রদেশের খান আবাদ জেলার একটি চেকপয়েন্টে রোববার সকালে তালেবানের অতর্কিত হামলায় ১৩ জন আফগান পুলিশ কর্মকর্তা নিহত হয়।

প্রাদেশিক পুলিশ প্রধান আব্দুল হামিদ বলেছেন, ওই হামলায় চেকপয়েন্টে উপস্থিত মাত্র একজন পুলিশ প্রাণে রক্ষা পেয়েছেন।

জেলার গভর্নর হায়াতুল্লাহ আমিরি জানিয়েছেন, হামলাকারীরা চেকপয়েন্টটি ধ্বংস করে দিয়ে একটি হামভি সামরিক যান ছিনতাই করে নিয়ে গেছে।

একইদিন আফগানিস্তানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় গজনি প্রদেশের একটি চেকপয়েন্টে তালেবানের আলাদা হামলায় অপর নয় পুলিশ নিহত ও দু’জন আহত হয়।

প্রাদেশিক গভর্নরের মুখপাত্র মোহাম্মাদ আরিফ নুরি বলেছেন,ওই হামলার সময় নিরাপত্তা বাহিনীর পাল্টা গুলিতে ১২ তালেবান নিহত হয়েছে।

আফগানিস্তানে সাম্প্রতিক সময়ে নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে পাশবিক হামলা বাড়িয়ে দিয়েছে তালেবান।

গত দুই সপ্তাহে তারা বেশ কয়েকটি রক্তক্ষয়ী হামলা চালিয়েছে। গ

ত ২৪ অক্টোবর আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় দু’টি প্রদেশের দুই সামরিক ঘাঁটিতে তালেবানের সর্বশেষ হামলায় ১১ সৈন্য নিহত ও বহু সেনা আহত হয়েছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ