শনিবার, ২০ জুন ২০২৬ ।। ৬ আষাঢ় ১৪৩৩ ।। ৫ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, এটা একটা মাফিয়া পার্টি: স্বরাষ্ট্রমন্ত্রী ভারতে ৪৫ দিনে ২৩টির বেশি মসজিদ-মাদরাসা ভাঙল বিজেপি সরকার কারা চাঁদাবাজির সঙ্গে জড়িত, জনগণ জানে: জামায়াত আমির কর্মবিমুখতা থেকে ভিক্ষাবৃত্তি: সমাজের নীরব অভিশাপ বাজেট ঘোষণার পর নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়েনি: পানিসম্পদ প্রতিমন্ত্রী ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি ব্যর্থ করে দিতে পারে ইসরায়েল: মার্কিন গোয়েন্দাসংস্থা। বিশ্ব শরণার্থী দিবসে বাস্তুচ্যুত মানুষের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিতের আহ্বান গাজীপুরে ইসলামী ছাত্র আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিকেএম মিডিয়া সেলের আয়োজনে ওরিয়েন্টেশন কর্মশালা ইঞ্জিন বিকল হয়ে ফেনীতে আড়াই ঘণ্টা আটকা মেঘনা এক্সপ্রেস

দুই বিদেশি সাংবাদিককে আটক করল মিয়ানমার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মিয়ানমারের পুলিশ দুই বিদেশি সাংবাদিককে আটক করেছে। তারা মিয়ানমার পার্লামেন্টের কাছেই একটি ড্রোন উড়াচ্ছিলেন বলে অভিযোগ করেছে দেশটির তথ্য মন্ত্রণালয়।

গ্রেফতার হওয়া এই দুই সাংবাদিক তুর্কি মিডিয়ার জন্যে কাজ করলেও তারা মালয়েশিয়া ও সিঙ্গাপুরের নাগরিক।

দুইজন সাংবাদিকই তুর্কি রেডিও ও টেলিভিশন টিআরটির জন্যে কাজ করেন। তাদের সাথে যারা দোভাষী ও চালক হিসেবে কাজ করছিলেন পুলিশ তাদেরও জিজ্ঞাসাবাদ করছে।

গ্রেফতারের পর রাজধানী নেপিড-এর একটি থানায় পুলিশ তাদেরকে জিজ্ঞাসাবাদ করছে। রোহিঙ্গা সংকট চলাকালেই তুর্কি মিডিয়ার দুই সাংবাদিককে গ্রেপ্তারের ঘটনা ঘটলো।

drone

তুরস্ক ও মালয়েশিয়া রোহিঙ্গা মুসলমানদের ওপর গণহত্যার সমালোচনা করে আসছে।

গতমাসে তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এর্দোগান বলেছিলেন, মিয়ানমারে রোহিঙ্গা মুসলমানদের বিরুদ্ধে যেভাবে সহিংসতা চালানো হচ্ছে সেটা গণহত্যার সমান।

রোহিঙ্গাদের সেবায় আলেমদের অবদান ইতিহাসে লিপিবদ্ধ থাকবে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ