শুক্রবার, ০৫ জুন ২০২৬ ।। ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৯ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
‘লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার ব্যতীত শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়’ বর্তমান সমাজে বিয়েকে ক্রমেই কঠিন করে তোলা হচ্ছে কালভার্ট নির্মাণকালে মাটিচাপা পড়ে দুই শ্রমিকের মৃত্যু আগস্টের মধ্যে শিক্ষার্থীদের বিনামূল্যে ড্রেস ও জুতা বিতরণ শুরু করবে সরকার: ববি হাজ্জাজ আগামী ৭ জুন রাশিয়া সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে নারীসহ ৫ জনের মৃত্যু ডিআইজি থেকে অতিরিক্ত আইজিপি হলেন ৫ পুলিশ কর্মকর্তা হজ-পরবর্তী জীবনে পরিবর্তন না এলে হজের শিক্ষা অপূর্ণ: শায়খ আহমাদুল্লাহ ‘সীমান্ত নিরাপত্তা ও মানবাধিকার প্রশ্নে কোনো আপস করা উচিত নয়’ ৩ জেলায় প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার

মোবাইল চুরির সন্দেহে কিশোরীকে পুড়িয়ে হত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চুরির অপবাদে এবার পুড়িয়ে মারার ঘটনা ঘটল নরসিংদীতে। শুক্রবার রাতে জেলার শিবপুরে আজিজা বেগম (১২) নামের কিশোরীকে হাত বেঁধে গায়ে কেরোসিন ঢেলে আগুন দিয়ে হত্যা করা হয়েছে।

আজিজা শিবপুরের খইনকুট গ্রামের বাসিন্দা। খইনকুট গ্রামের আবদুস ছাত্তার মিয়ার মেয়ে।

বাবা আবদুস সাত্তার অভিযোগ করে বলেন, কিছু দিন আগে চাচি বিউটির একটি মোবাইল খোয়া যায়। তিনি সন্দেহ করেন মোবাইলটি আজিজা চুরি করেছে। এরপর শুক্রবার রাতে হঠাৎ আজিজাকে মারধর করে ও কয়েকজন মিলে মেয়ের হাত বেঁধে গায়ে কেরোসিন ঢেলে আগুন দেয়।

তিনি দাবি করেন, আমার মেয়েকে শুধু নির্যাতন নয়, পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

ঢামেক বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি বিভাগ সূত্র জানায়, আগুনে আজিজার শরীরের ৯৬ শতাংশ পুড়ে যায়। অবস্থা গুরুতর হওয়ায় তার মৃত্যু হয়েছে।

শিবপুর থানার ওসি সৈয়দ-উদ-জামান জানান, দগ্ধ কিশোরীকে রাতেই ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে পাঠানো হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোর রাতে তার মৃত্যু হয়।

এ বিষয়ে নিহতের পরিবার মৌখিক অভিযোগ করেছে। তবে এখনও মামলা হয়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানান ওসি।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ