শনিবার, ২০ জুন ২০২৬ ।। ৬ আষাঢ় ১৪৩৩ ।। ৫ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, এটা একটা মাফিয়া পার্টি: স্বরাষ্ট্রমন্ত্রী ভারতে ৪৫ দিনে ২৩টির বেশি মসজিদ-মাদরাসা ভাঙল বিজেপি সরকার কারা চাঁদাবাজির সঙ্গে জড়িত, জনগণ জানে: জামায়াত আমির কর্মবিমুখতা থেকে ভিক্ষাবৃত্তি: সমাজের নীরব অভিশাপ বাজেট ঘোষণার পর নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়েনি: পানিসম্পদ প্রতিমন্ত্রী ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি ব্যর্থ করে দিতে পারে ইসরায়েল: মার্কিন গোয়েন্দাসংস্থা। বিশ্ব শরণার্থী দিবসে বাস্তুচ্যুত মানুষের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিতের আহ্বান গাজীপুরে ইসলামী ছাত্র আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিকেএম মিডিয়া সেলের আয়োজনে ওরিয়েন্টেশন কর্মশালা ইঞ্জিন বিকল হয়ে ফেনীতে আড়াই ঘণ্টা আটকা মেঘনা এক্সপ্রেস

স্পেন থেকে আলাদা হয়ে কাতালুনিয়ার স্বাধীনতা ঘোষণা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : স্পেন থেকে আলাদা হয়ে স্বাধীন রাষ্ট্র গঠনের ঘোষণা দিয়েছে কাতালুনিয়া। আজ শুক্রবার আঞ্চলিক পার্লামেন্টে ভোটাভুটি শেষে কাতালুনিয়ার এই স্বাধীনতার ঘোষণা আসে।

স্থানীয় গনমাধ্যমের খবর অনুযায়ী, স্বাধীনতার পক্ষে কাতালান পার্লামেন্টের ১৩৫ সদস্যের মধ্যে ৭০ জন ভোট দেন। বিপক্ষে ভোট দেন ১০ জন। দুইজন খালি ব্যালট জমা দেন।

এর আগে স্পেনের প্রধানমন্ত্রী ম্যারিয়ানো রাজাও সিনেটরকে বলেছিলেন, আইন, গণতন্ত্র ও স্থিতিশীলতা ফিরিয়ে আনার জন্য সরাসরি শাসন প্রয়োজন। এই সংকট শুরু হয় যখন, এই মাসের শুরুতে কাতালুনিয়ার স্বাধীনতার জন্য বিতর্কিত ভোট হয়।

সংবাদ সংস্থা রয়টার্স জানায়, কাতালান পার্লামেন্টের ১৩৫ সদস্যের মধ্যে স্বাধীনতার পক্ষে ভোট দেন ৭০ জন। বিপক্ষে ভোট পড়ে ১০টি। আর দুইজন খালি ব্যালট জমা দেন। সোশালিস্ট পার্টি, পিপলস পার্টি ও সিউদাদানোসের পার্লামেন্ট সদস্যরা ভোট বয়কট করে অধিবেশন থেকে বেরিয়ে যায়।

গণভোটের ‘রায়’ মেনে গত ১০ অক্টোবরই স্বাধীনতার ঘোষণাপত্রে সই করেন অঞ্চলিক নেতারা। কিন্তু তাৎক্ষণিকভাবে তা কার্যকর না করে আলোচনার প্রস্তাব দেন কাতালান প্রেসিডেন্ট কার্লোস পুজদেমন।

এর আগে কেন্দ্রের বাধা উপেক্ষা করে ১ অক্টোবর গণভোটের আয়োজন করা হয় কাতালোনিয়ায়। এতে ৯০ শতাংশ ভোটার কাতালোনিয়ার স্বাধীনতার পক্ষে রায় দেন।

উল্লেখ্য, স্পেন সরকার এই গণভোটকে বেআইনি ও অসাংবিধানিক হিসেবে অভিহিত করে এসেছে।

আরএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ