শনিবার, ২০ জুন ২০২৬ ।। ৬ আষাঢ় ১৪৩৩ ।। ৫ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, এটা একটা মাফিয়া পার্টি: স্বরাষ্ট্রমন্ত্রী ভারতে ৪৫ দিনে ২৩টির বেশি মসজিদ-মাদরাসা ভাঙল বিজেপি সরকার কারা চাঁদাবাজির সঙ্গে জড়িত, জনগণ জানে: জামায়াত আমির কর্মবিমুখতা থেকে ভিক্ষাবৃত্তি: সমাজের নীরব অভিশাপ বাজেট ঘোষণার পর নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়েনি: পানিসম্পদ প্রতিমন্ত্রী ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি ব্যর্থ করে দিতে পারে ইসরায়েল: মার্কিন গোয়েন্দাসংস্থা। বিশ্ব শরণার্থী দিবসে বাস্তুচ্যুত মানুষের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিতের আহ্বান গাজীপুরে ইসলামী ছাত্র আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিকেএম মিডিয়া সেলের আয়োজনে ওরিয়েন্টেশন কর্মশালা ইঞ্জিন বিকল হয়ে ফেনীতে আড়াই ঘণ্টা আটকা মেঘনা এক্সপ্রেস

রাশিয়ায় ফুটবল বিশ্বকাপে হামলার হুমকি আইএসের!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম
ডেস্ক

রাশিয়ায় অনুষ্ঠেয় বিশ্বের সবচেয়ে জাঁকজমপূর্ণ ক্রীড়ানুষ্ঠান ফুটবল বিশ্বকাপে হামলার হুমকি দিয়েছে আইএস সমর্থক একটি মিডিয়া গ্রুপ। আয়োজনের সাত মাস আগেই এই হামলার হুমকি দিয়েছে তারা।

মঙ্গলবার (২৪ অক্টোবর) ‘ওয়াফা মিডিয়া ফাউন্ডেশন’ নামে ওই গ্রুপটির পক্ষ থেকে হুমকি দিয়ে একটি পোস্টার প্রকাশ করা হয়। পোস্টারটিতে ‘কারাবন্দি রক্ত-কান্নারত লিওনেল মেসি’র একটি ছবি দেখা যায়।

সাইট ইন্টিলিজেন্স গ্রুপ নামে একটি থিংক ট্যাংকের নজরে আসে পোস্টারটি। তারা জানায়, ওই পোস্টারে ইংরেজি ও আরবিতে লেখা হয়েছে—‘তোমরা এমন এক খেলাফতের বিরুদ্ধে লড়ছো, যার অভিধানে ব্যর্থতা নেই।’

বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া আসরে হামলার হুমকি দিয়ে এবারই প্রথম এই পোস্টার প্রকাশ হলো না। আগামী জুনে মস্কোয় অনুষ্ঠেয় ওই বিশ্বকাপে আক্রমণের হুমকি দিয়ে এর আগেও এ ধরনের পোস্টার ছাপা হয়।

শেষবার প্রকাশিত একটি পোস্টারে রাশিয়া বিশ্বকাপের লোগো বিস্ফোরিত হওয়ার ছবির পাশে লেখা দেখা যায়, ‘আমরাই থাকতে চাই লড়াইয়ের ময়দানে’, ‘আমাদের যোদ্ধারা তোমাদের পুড়ে ছারখার করে দেবে, শুধু অপেক্ষা করো।’

অবশ্য এর আগে অনুষ্ঠিত ফুটবলের জমজমাট আসরগুলোতেও একই কায়দায় হামলার হুমকি দিয়েছিল আইএস। সবশেষ ২০১৬ ইউরো কাপে এবং এ বছরই অনুষ্ঠিত নারী ইউরো কাপেও আক্রমণের হুমকি দিয়েছিল সন্ত্রাসী গোষ্ঠীটি। তবে আয়োজক দেশের সতর্কতায় কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুষ্ঠুভাবে শেষ হয়েছে আয়োজন।

তারপরও সব ধরনের নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে রাশিয়া এবং ফিফা কর্তৃপক্ষ অনেক বেশি সজাগ ও সতর্ক বলে জানাচ্ছে সংবাদমাধ্যম।

আরএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ