বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ ।। ৪ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মোহাম্মদপুরে রাহমানিয়া ছাত্র কাফেলার বইমেলা শুরু, কাল প্রাক্তনদের পুনর্মিলনী বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন আটক  ফেরদাউসুর রহমানকে হেনস্থাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় জমিয়ত ২০২৭ সালের হজযাত্রীদের টিকাদানে ৯০ কেন্দ্রের তালিকা প্রকাশ আগামী শুক্রবার হারামাইন শরিফাইনে জুমার ইমাম যাঁরা ঘুরতে বেরিয়ে কুরআনের সংস্পর্শে চীনা দম্পতির ইসলাম গ্রহণ কওমি মাদরাসার সমকালীন চ্যালেঞ্জ নিয়ে তরুণ আলেমদের মতবিনিময় আল্লাহ ও রাসূলের হুকুমের জন্য জীবন দিতেও প্রস্তুত: ধর্মমন্ত্রী এমপিদের নির্বাচনি এলাকায় সক্রিয় হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ইমাম-মুয়াজ্জিনদের ভাতা নিয়ে প্রতারণা, সতর্ক করল ইসলামিক ফাউন্ডেশন 

ঢাকায় মুফতি সাঈদ আহমদ পালনপুরী, বাদ মাগরিব বয়ান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হামিম আরিফ
বিশেষ প্রতিবেদক

১ দিনের সফরে গতকাল সন্ধ্যায় ঢাকায় এসে পৌঁছেছেন ভারতের দারুল উলুম দেওবন্দের সদরুল মুদার্রিসীন ও শায়খুল হাদিস হজরত আল্লামা মুফতি সাঈদ আহমদ পালনপুরী।

২৬ অক্টোবর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামার পর তিনি সরাসরি খিলক্ষেতের মাসনা মাদরাসায় উঠেন বলে আওয়ার ইসলামকে জানিয়েছেন তার বিশেষ শাগরেদ মাওলানা ইয়াহইয়া।

মাসনা মাদরাসার পরিচালক বিশিষ্ট ফিকাহবিদ মাওলানা ইয়াহইয়া জানান, বাদ মাগরিব হজরতের আম বয়ান অনুষ্ঠিত হবে। মূল প্রোগ্রাম আসরের পর থেকে। শায়েখ ছাড়াও ঢাকার শীর্ষ ওলামা হজরত অনুষ্ঠানে বয়ান পেশ করবেন।

জানা গেছে, বর্তমান বিশ্ব পরিস্থিতিতে ওলামায়ে কেরামের করণীয় সম্পর্কে দিক নির্দেশনা দেবেন মুফতি সাঈদ আহমদ পালনপুরী।

মুফতি সাঈদ আহমদ পালনপুরীর আগমন উপলক্ষ্যে আলেম ওলামাদের মধ্যে অন্যরকম আমেজ দেখা দিয়েছে। ইতোমধ্যেই তার সঙ্গে সাক্ষাতের জন্য আলেমগণ মাসনা মাদরাসায় উপস্থিত হয়েছেন। আসছেন রাজধানীর বিভিন্ন মাদরাসায় পড়ুয়া ছাত্র শিক্ষকগণ।

উল্লেখ্য, আল্লামা মুফতি সাঈদ আহমদ পালনপুরী এর আগে ২০১১ সালে ঢাকায় এসেছিলেন। সে হিসেবে টানা ৬ বছর পর বাংলাদেশ সফরে এলেন।

দারুল উলুমের দরসের কারণে সাধারণত বাইরের কোনো প্রোগ্রামে তিনি যান না। এমনকি দরস মিস হবে এ কারণে তিনি ওমরাতেও যান না। সে কারণে ১ দিনের জন্য তার বাংলাদেশে আসা সৌভাগ্যের মনে করছেন আলেমগণ।

যাতায়াত

যারা লোকাল পরিবহনে আসবেন: খিলক্ষেত নেমে রেল লাইনের পাশ থেকে ইজিবাইকে উঠে লেকসিটি গেট পাড় হয়ে দুইশ গজ পেরুলেই মাসনা মাদরাসা।

নিজস্ব পরিবহনে এলে: কুড়িল বিশ্বরোড থেকে ৩০০ ফিট রাস্তা দিয়ে প্রথম ব্রিজ পাড় হয়ে স্বর্ণালী আবাসনের রাস্তা ধরে লেকসিটির ২০০ গজ আগে ঢাকা মাসনা মাদরাসা।

৬ বছর পর ঢাকায় আসছেন মুফতি সাঈদ আহমদ পালনপুরী

‘জমিয়তে অনিয়ম চলছে, পরিণতি কী হবে সেটা সময়ই বলে দিবে’


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ