শনিবার, ২০ জুন ২০২৬ ।। ৬ আষাঢ় ১৪৩৩ ।। ৫ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, এটা একটা মাফিয়া পার্টি: স্বরাষ্ট্রমন্ত্রী ভারতে ৪৫ দিনে ২৩টির বেশি মসজিদ-মাদরাসা ভাঙল বিজেপি সরকার কারা চাঁদাবাজির সঙ্গে জড়িত, জনগণ জানে: জামায়াত আমির কর্মবিমুখতা থেকে ভিক্ষাবৃত্তি: সমাজের নীরব অভিশাপ বাজেট ঘোষণার পর নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়েনি: পানিসম্পদ প্রতিমন্ত্রী ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি ব্যর্থ করে দিতে পারে ইসরায়েল: মার্কিন গোয়েন্দাসংস্থা। বিশ্ব শরণার্থী দিবসে বাস্তুচ্যুত মানুষের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিতের আহ্বান গাজীপুরে ইসলামী ছাত্র আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিকেএম মিডিয়া সেলের আয়োজনে ওরিয়েন্টেশন কর্মশালা ইঞ্জিন বিকল হয়ে ফেনীতে আড়াই ঘণ্টা আটকা মেঘনা এক্সপ্রেস

ঝাড়ু হাতে তাজমহলে যোগী আদিত্যনাথ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : গত কয়েক সপ্তাহ ধরে বিতর্কের পর সেই তাজমহল পরিদর্শনে গেলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। বৃহস্পতিবার তিনি তাজমহল পরিদর্শনে যান। সেখানে গিয়ে ঝাড়ু হাতে তাজমহল চত্বর পরিষ্কার করেন আদিত্যনাথ।

সম্প্রতি উত্তরপ্রদেশ সরকার রাজ্যের মূল পর্যটন কেন্দ্রগুলির তালিকা প্রকাশ করে। কিন্তু সে তালিকায় ছিল না তাজমহলের নাম। এ নিয়ে সমালোচনা শুরু হলে, বিজেপি নেতারা যে সুরে কথা বলা শুরু করেন, তার সারমর্ম হলো- তাহমহলের নাম বাদ দেয়া ঠিক আছে। কারণ তাজমহল একজন ‘বিশ্বাসঘাতকের’ তৈরি, যিনি হিন্দুদের শেষ করে দিতে চেয়েছিলেন।

এ সময় আদিত্যনাথ বলেছিলেন, “তাজমহল ভারতীয়দের রক্ত ও ঘাম দিয়ে তৈরি হয়েছিল।” এরপর তিনি তাজমহল পরিদর্শনে যাবে বলে জানান। অবশেষে বৃহস্পতিবার তিনি তাজমহল পরিদর্শনে যান এবং ঝাড়ু হাতে নিজেই তাজমহলের চত্বর পরিষ্কাকার করেন।

এই প্রথম উত্তরপ্রদেশের কোনো বিজেপি মুখ্যমন্ত্রী তাজমহল পরিদর্শনে গেলেন। যোগীর সফর উপলক্ষে বৃহস্পতিবার তাজমহল চত্বর অন্য দিনের চেয়েও পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয়েছিল।
কিন্তু রাজ্যবাসীকে এ দিন তাজ চত্বর থেকেই পরিচ্ছন্নতার বার্তা দিতে চেয়েছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। তাই মাথায় বেসবল হ্যাট পরে ঝাড়ু হাতে তাজমহল চত্বর পরিষ্কার করেন যোগী নিজেই।
গত কয়েক সপ্তাহ ধরে উত্তরপ্রদেশের বিজেপি নেতারা তাজমহল নিয়ে বিদ্বেষমূলক মন্তব্য করছিলেন। সেই মন্তব্যের প্রবল সমালোচনা শুরু হয়েছিল গোটা দেশে।
 সম্প্রতি উত্তরপ্রদেশ সরকারের তরফ থেকে প্রকাশিত একটি পুস্তিকায় রাজ্যের মূল পর্যটন কেন্দ্রগুলির তালিকা থেকে তাজমহলের নাম বাদ দেয়া হয়। সেখান থেকেই বিতর্কের সূত্রপাত।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ