শনিবার, ২০ জুন ২০২৬ ।। ৬ আষাঢ় ১৪৩৩ ।। ৫ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, এটা একটা মাফিয়া পার্টি: স্বরাষ্ট্রমন্ত্রী ভারতে ৪৫ দিনে ২৩টির বেশি মসজিদ-মাদরাসা ভাঙল বিজেপি সরকার কারা চাঁদাবাজির সঙ্গে জড়িত, জনগণ জানে: জামায়াত আমির কর্মবিমুখতা থেকে ভিক্ষাবৃত্তি: সমাজের নীরব অভিশাপ বাজেট ঘোষণার পর নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়েনি: পানিসম্পদ প্রতিমন্ত্রী ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি ব্যর্থ করে দিতে পারে ইসরায়েল: মার্কিন গোয়েন্দাসংস্থা। বিশ্ব শরণার্থী দিবসে বাস্তুচ্যুত মানুষের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিতের আহ্বান গাজীপুরে ইসলামী ছাত্র আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিকেএম মিডিয়া সেলের আয়োজনে ওরিয়েন্টেশন কর্মশালা ইঞ্জিন বিকল হয়ে ফেনীতে আড়াই ঘণ্টা আটকা মেঘনা এক্সপ্রেস

টিপু সুলতানকে বীরের তকমা দিলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : ব্রিটিশ ভারতের মহীশূর রাজ্যের শাসনকর্তা টিপু সুলতানের প্রশংসায় ভারতের প্রেসিডেন্ট রামনাথ কোবিন্দ বলেছেন, ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধে তার ঐতিহাসিক ও বীরোচিত মৃত্যু হয়েছে। টিপু সুলতান যুদ্ধ ক্ষেত্রে লড়াইয়ে মহীশূর রকেট ব্যবহারে পথ প্রদর্শক ছিলেন। পরবর্তীতে ওই রকেট ইউরোপীয়রাও ব্যবহার করেছিলেন।

বুধবার কর্নাটক বিধান পরিষদ ভবনে বিধানসভার যৌথ অধিবেশনের ভাষণে রাষ্ট্রপতি বলেন, ইংরেজ শাসনের বিরুদ্ধে লড়েছিলেন টিপু সুলতান, যা এক ঐতিহাসিক ঘটনা। সেই লড়াইয়েই মৃত্যু হয় তাঁর৷

রাষ্ট্রপতি আরও বলেন, ''রকেট প্রযুক্তির পথিকৃত্ ছিলেন টিপু সুলতান। পরে সেই প্রযুক্তি ব্যবহার করেছিলেন ইউরোপিয়রা।'' রাষ্ট্রপতির ভাষণের সময় হাততালি দিয়ে তাঁর এই বক্তব্যকে স্বাগত জানান অধিকাংশ বিধায়ক।

প্রসঙ্গত, আগামী ১০ নভেম্বর টিপুর জন্মজয়ন্তী পালন করার সিদ্ধান্ত নিয়েছে সিদ্দারামাইয়ার কংগ্রেস সরকার।  কর্নাটকের বিজেপি সাংসদ ও কেন্দ্রীয় মন্ত্রী অনন্তকুমার হেগড়ের বিরোধিতা সত্বেও এই আয়োজন করছে রাজ্য সরকার

এর আগে, কর্নাটকের বিজেপি সাংসদ ও কেন্দ্রীয় মন্ত্রী অনন্তকুমার হেগড়ে টিপু সুলতানকে নৃশংস, ধর্মান্ধ, ধর্ষণকারী বলে অভিহিত করেছিলেন তিনি।

বাবা হায়দর আলির পর ১৭৮২ থেকে ১৭৯৯ পর্যন্ত মহীশূর শাসন করেছিলেন ‘মহীশূরের বাঘ’ শিরোপা পাওয়া টিপু। ২০১৫ সাল থেকে টিপুর জন্মজয়ন্তী পালন শুরু করেছে কর্ণাটকের কংগ্রেস সরকার।

আরএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ