শুক্রবার, ০৫ জুন ২০২৬ ।। ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৯ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
‘লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার ব্যতীত শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়’ বর্তমান সমাজে বিয়েকে ক্রমেই কঠিন করে তোলা হচ্ছে কালভার্ট নির্মাণকালে মাটিচাপা পড়ে দুই শ্রমিকের মৃত্যু আগস্টের মধ্যে শিক্ষার্থীদের বিনামূল্যে ড্রেস ও জুতা বিতরণ শুরু করবে সরকার: ববি হাজ্জাজ আগামী ৭ জুন রাশিয়া সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে নারীসহ ৫ জনের মৃত্যু ডিআইজি থেকে অতিরিক্ত আইজিপি হলেন ৫ পুলিশ কর্মকর্তা হজ-পরবর্তী জীবনে পরিবর্তন না এলে হজের শিক্ষা অপূর্ণ: শায়খ আহমাদুল্লাহ ‘সীমান্ত নিরাপত্তা ও মানবাধিকার প্রশ্নে কোনো আপস করা উচিত নয়’ ৩ জেলায় প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস হচ্ছে কেরানীগঞ্জে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হামিম আরিফ: ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মিত হবে ঢাকার কেরানীগঞ্জে। বর্তমানে প্রতিষ্ঠানটির অস্থায়ী ক্যাম্পাস রয়েছে রাজধানীর ধানমণ্ডিতে।

‘ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় স্থাপন’ প্রকল্পের আওতায় ২০ দশমিক ১৫ একর জমিতে স্থায়ী ক্যাম্পাস নির্মাণ করে বিশ্ববিদ্যালয়টির সামগ্রিক কার্যক্রম পরিচালিত হবে।

জানা গেছে, চলতি সময় থেকে ২০২১ সালের জুন মেয়াদে প্রকল্পটি বাস্তবায়ন করবে শিক্ষা মন্ত্রণালয়। এতে ব্যয় ধরা হয়েছে ৪১৩ কোটি ৭৫ লাখ টাকা।

মঙ্গলবার (১৭ অক্টোবর) প্রকল্পটির প্রস্তাবনা জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় উপস্থাপন করা হবে। চূড়ান্ত অনুমোদনের জন্যই একনেকের কার্যতালিকায় স্থান পেয়েছে প্রকল্পটি।

প্রকল্পে ১০তলা প্রশাসনিক ভবন ও ছয়তলা একাডেমিক ভবন ছাড়াও কর্মকর্তা-কর্মচারীদের জন্য থাকছে আবাসিক সুবিধা। শিক্ষক-শিক্ষার্থীদের জন্য নির্মিত হবে আধুনিক ডরমিটরি।

এর মধ্যে রয়েছে শিক্ষক-কর্মকর্তাদের একটি ডরমিটরি ও দু’টি স্টাফ কোয়ার্টার, শিক্ষার্থীদের দু’টি ডরমিটরি, একটি অডিটোরিয়াম, উপাচার্যের বাংলো এবং রেজিস্ট্রারের আবাসিক ভবন।

মাদরাসা শিক্ষার উন্নয়ন এবং দেশের সকল ফাজিল ও কামিল মাদরাসার শিক্ষা কার্যক্রম পরিচালনায় স্থাপিত প্রতিষ্ঠানটি থেকে আরও সুবিধা দিতেই প্রকল্পটি হাতে নেয়া হয়েছে।

অ্যারিস্টটল বিশ্ববিদ্যালয়ে ইসলাম বিভাগ চালুর সিদ্ধান্ত

‘বিশ্ববিদ্যালয়ের উচ্চতর ডিগ্রীর ক্ষেত্রে মাদরাসা পড়ুয়াদের এগিয়ে আসতে হবে’

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ