বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ ।। ৪ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মোহাম্মদপুরে রাহমানিয়া ছাত্র কাফেলার বইমেলা শুরু, কাল প্রাক্তনদের পুনর্মিলনী বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন আটক  ফেরদাউসুর রহমানকে হেনস্থাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় জমিয়ত ২০২৭ সালের হজযাত্রীদের টিকাদানে ৯০ কেন্দ্রের তালিকা প্রকাশ আগামী শুক্রবার হারামাইন শরিফাইনে জুমার ইমাম যাঁরা ঘুরতে বেরিয়ে কুরআনের সংস্পর্শে চীনা দম্পতির ইসলাম গ্রহণ কওমি মাদরাসার সমকালীন চ্যালেঞ্জ নিয়ে তরুণ আলেমদের মতবিনিময় আল্লাহ ও রাসূলের হুকুমের জন্য জীবন দিতেও প্রস্তুত: ধর্মমন্ত্রী এমপিদের নির্বাচনি এলাকায় সক্রিয় হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ইমাম-মুয়াজ্জিনদের ভাতা নিয়ে প্রতারণা, সতর্ক করল ইসলামিক ফাউন্ডেশন 

মৃত মায়ের কাছে শিশুর আকুতি, আমি নামাজ পড়ি তুমি ফিরে এসো মা!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : আরব মিডিয়া ও সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে আলোচিত হচ্ছে এক শিশুর চিঠি। তবে চিঠির লেখক শিশুর কোনো পরিচয় পাওয়া যায় নি।

ধারণা করা হচ্ছে, শিশুটির বয়স ৬-৮ বছর হবে। চিঠিতে সে তার মৃত মায়ের জন্য প্রার্থনা, তার কাছে ভালো কাজের অঙ্গীকার করেছে। চিঠিটি এমন,

আম্মু! আমি এ চিঠিটি তোমার নিকট লিখছি যে, আমি তোমাকে ভুলে যাইনি। আমি নিয়মিত নামায পড়ি এবং আল্লাহর নিকট দোয়া করি তিনি যেন তোমাকে জান্নাতে প্রবেশ করান। আমি নিয়মিত খাবার খাই। সারার (কাজের লোক) কথা শুনি। আমি ঘর অপরিস্কার করি না। তুমি বলতে আমি ঘর পরিস্কার রাখি না।

তোমাকে কষ্ট দেই মামা (আম্মু)। আমি দুঃখিত। তুমি আমাদের মাঝে ফিরে এসো। আল্লাহর কসম করে বলছি, আমি তোমার কথামত চলবো। তোমার সাথে ঘর পরিস্কার রাখবো। নিয়মিত ঘুমাবো। ঘুমের মাঝে তোমাকে চিৎকার করে কষ্ট দিবো না। আল্লাহর তোমার প্রতি রহম করুক। তুমি আমাদের মাঝে ফিরে এসো।

সূত্র : আল মাদিনা ডটকম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ