বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ ।। ৪ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মোহাম্মদপুরে রাহমানিয়া ছাত্র কাফেলার বইমেলা শুরু, কাল প্রাক্তনদের পুনর্মিলনী বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন আটক  ফেরদাউসুর রহমানকে হেনস্থাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় জমিয়ত ২০২৭ সালের হজযাত্রীদের টিকাদানে ৯০ কেন্দ্রের তালিকা প্রকাশ আগামী শুক্রবার হারামাইন শরিফাইনে জুমার ইমাম যাঁরা ঘুরতে বেরিয়ে কুরআনের সংস্পর্শে চীনা দম্পতির ইসলাম গ্রহণ কওমি মাদরাসার সমকালীন চ্যালেঞ্জ নিয়ে তরুণ আলেমদের মতবিনিময় আল্লাহ ও রাসূলের হুকুমের জন্য জীবন দিতেও প্রস্তুত: ধর্মমন্ত্রী এমপিদের নির্বাচনি এলাকায় সক্রিয় হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ইমাম-মুয়াজ্জিনদের ভাতা নিয়ে প্রতারণা, সতর্ক করল ইসলামিক ফাউন্ডেশন 

নির্বাচনের সব কর্মকর্তাকে নিজ নিজ ধর্মগ্রন্থ ছুঁয়ে শপথ করানোর প্রস্তাব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসির সঙ্গে বৈঠকে বিকল্পধারা বাংলাদেশ এক নতুন প্রস্তাব করেছে ইসির কর্মকর্তাদের জন্য।

দলটি বলেছে, জাতীয় নির্বাচন অনুষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট সব কর্মকর্তাকে নিজ নিজ ধর্মগ্রন্থ ছুঁয়ে শপথ করতে হবে।

মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের (ইসি) কার্যালয়ে ইসির সঙ্গে সংলাপে এ প্রস্তাব দেন দলটির চেয়ারম্যান ডা. একিউএম বদরুদ্দোজা চৌধুরী।

সংলাপে নির্বাচনের স্বচ্ছতার জন্য তার দল না ভোট চালু ও সেনা মোতায়েনের দাবিও করেছে। এছাড়াও ১৩ দফা প্রস্তাবনা কমিশনের কাছে তুলে ধরেছে দলটি।

সংলাপ শেষে সাংবাদিকদের কাছে ইসিকে দেয়া নিজেদের প্রস্তাবনাসমূহ তুলে ধরেন সাবেক এ রাষ্ট্রপতি।

তিনি বলেন, নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট পুলিশ, ইউএনও, শিক্ষক, প্রিসাইডিং কর্মকর্তা- যারা নির্বাচনের দায়িত্ব পালন করবেন, তাদের নিজ নিজ ধর্মগ্রন্থ স্পর্শ করে শপথ করতে হবে; যেন তারা কোনো দলের পক্ষাবলম্বন না করেন।

এ ছাড়া নির্বাচনের এক মাস আগে থেকে মাঠপর্যায়ে সেনাবাহিনী মোতায়েনের প্রস্তাব করেন তিনি।

সাবেক রাষ্ট্রপতি বলেন, দেশে আইনশৃঙ্খলা বাহিনীকে ভয় কম পেলেও সেনাবাহিনীকে এখনো সবাই ভয় পায়। সব দলের নির্বাচনী প্রচারণা যাতে সঠিকভাবে করতে পারে, তাই আগে থেকেই সেনা মোতায়েন করতে হবে।

এছাাড়ও দলটি বলেছে, নির্বাচনের পরের ১৫ দিন পর্যন্ত সেনাবাহিনী মাঠপর্যায়ে রাখতে হবে। যাতে তারা নির্বাচন-পরবর্তী সহিংসতা ট্যাকল দিতে পারে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ