বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ ।। ৪ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মোহাম্মদপুরে রাহমানিয়া ছাত্র কাফেলার বইমেলা শুরু, কাল প্রাক্তনদের পুনর্মিলনী বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন আটক  ফেরদাউসুর রহমানকে হেনস্থাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় জমিয়ত ২০২৭ সালের হজযাত্রীদের টিকাদানে ৯০ কেন্দ্রের তালিকা প্রকাশ আগামী শুক্রবার হারামাইন শরিফাইনে জুমার ইমাম যাঁরা ঘুরতে বেরিয়ে কুরআনের সংস্পর্শে চীনা দম্পতির ইসলাম গ্রহণ কওমি মাদরাসার সমকালীন চ্যালেঞ্জ নিয়ে তরুণ আলেমদের মতবিনিময় আল্লাহ ও রাসূলের হুকুমের জন্য জীবন দিতেও প্রস্তুত: ধর্মমন্ত্রী এমপিদের নির্বাচনি এলাকায় সক্রিয় হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ইমাম-মুয়াজ্জিনদের ভাতা নিয়ে প্রতারণা, সতর্ক করল ইসলামিক ফাউন্ডেশন 

মার্কিন ইতিহাসে সবচেয়ে শোচনীয় বন্দুক হামলা; নিহত ৫০; হামলাকারীর ছবি প্রকাশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আমেরিকার লাস ভেগাসের মিউজিক ফেস্টিভালের এক অস্ত্রধারীর হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫০ জন হয়েছে। এলোপাথাড়ি এ হামলায় আরও অন্তত ২০০ জন আহত হয়েছে বলে জানা গেছে।

পুলিশ বলছে, সন্দেহভাজন হামলাকারীর নাম স্টিভেন প্যাডক। বয়স ৬৪। তিনি ওই শহরেরই একজন বাসিন্দা। নিকটবর্তী একটি ক্যাসিনো মান্দালে বে'র ৩২-তলার একটি কামরা থেকে তিনি নিচে মিউজিক ফেস্টিভালের ওপর গুলি বর্ষণ করেন। পরে তারা প্যাডককে গুলি করে হত্যা করেন।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন ইতিহাসে এটাই সবচেয়ে শোচনীয় বন্দুক হামলার ঘটনা।

তার সাথে কোন জঙ্গী গোষ্ঠীর যোগাযোগ নেই বলেই কর্তৃপক্ষ নিশ্চিত হয়েছে।

ওদিকে পুলিশ জানিয়েছে, হামলাকারীর সাথে ছিলেন ম্যারিলু ডেনলি নামে এক নারীর খোঁজ পাওয়া গেছে।
পুলিশ এখন তার সাথে কথা বলার চেষ্টা করছে।

এলোপাথাড়ি গুলির হাত থেকে এক নারীক্ষে রক্ষা করার চেষ্টা করছেন এক ব্যক্তি। সোমবার স্থানীয় সময় রাত সাড়ে দশটার দিকে এই গোলাগুলির ঘটনা ঘটে। এর পরই সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে এই হামলার ওপর অনেক ভিডিও ছড়িয়ে পড়ে।

সেখানে দেখা যায় শত শত মানুষ দৌড়ে পালিয়ে যাচ্ছে। আর গুলির যে শব্দ শোনা যায় তা থেকে ধারণা করা হয় যে সেটা একটা স্বয়ংক্রিয় বন্দুকের শব্দ।

টিভিতে দেখানো সরাসরি ফুটেজে দেখা যায় লাস ভেগাস স্ট্রিপে ভারী অস্ত্রসহ পুলিশ অবস্থান করছিল।

স্টিফেন প্যাডক

হামলাকারীর ছবি প্রকাশ

এদিকে যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে কনসার্টে হামলাকারীর ছবি প্রকাশ করেছে পুলিশ। হামলাকারীর নাম স্টিফেন প্যাডক। তার বয়স ৬৪ বছর। সে নেভাদার মেসকুইট এলাকার বাসিন্দা।

কর্তৃপক্ষ জানিয়েছে, প্যাডকের বিরুদ্ধে কোনও অপরাধের তথ্য তাদের কাছে ছিল না। কিন্তু স্থানীয় আইনশৃঙ্খলাবাহিনী তাকে চিনত। সন্ত্রাসীদের সঙ্গে সম্পর্কের তথ্যও ছিল না পুলিশের কাছে।

আমরা মুসলমান হওয়ায় বঞ্চিত হচ্ছি: নির্বাসিত রোহিঙ্গা ব্লগার


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ