বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬ ।। ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
‘লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার ব্যতীত শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়’ বর্তমান সমাজে বিয়েকে ক্রমেই কঠিন করে তোলা হচ্ছে কালভার্ট নির্মাণকালে মাটিচাপা পড়ে দুই শ্রমিকের মৃত্যু আগস্টের মধ্যে শিক্ষার্থীদের বিনামূল্যে ড্রেস ও জুতা বিতরণ শুরু করবে সরকার: ববি হাজ্জাজ আগামী ৭ জুন রাশিয়া সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে নারীসহ ৫ জনের মৃত্যু ডিআইজি থেকে অতিরিক্ত আইজিপি হলেন ৫ পুলিশ কর্মকর্তা হজ-পরবর্তী জীবনে পরিবর্তন না এলে হজের শিক্ষা অপূর্ণ: শায়খ আহমাদুল্লাহ ‘সীমান্ত নিরাপত্তা ও মানবাধিকার প্রশ্নে কোনো আপস করা উচিত নয়’ ৩ জেলায় প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার

চতুর্থবারের মতো জার্মান চ্যান্সেলর হলেন মার্কেল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

চতুর্থবারের মতো জার্মানির চ্যান্সেল নির্বাচিত হলেন অ্যাঙ্গেলা মার্কেল। নিজে নির্বাচিত হলেও সাত দশকের ইতিহাসে সবচেয়ে খারাপ করেছে মার্কেলের দল ক্রিশ্চিয়ান ডেমোক্র্যাটিক ইউনিয়ন (সিডিইউ)।

তবে ৩২ দশমিক ৯ শতাংশ ভোট পেয়ে সিডিইউ জার্মান পার্লামেন্টে সবচেয়ে বড় দল হিসেবেই অবস্থান ধরে রেখেছে।

মার্কেলের জোটের বর্তমান অংশীদার সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি-এসপিডি ২০ দশমিক ৮ শতাংশ ভোট পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছে। তবে এসপিডি ট্রেজারি বেঞ্চে না বসে আপাতত বিরোধী দলের আসনে বসার ঘোষণা দিয়েছে। এছাড়া কট্টর ডানপনন্থি দল অলটারনেটিভ ফর জার্মানি (এএফডি) ১৩.১ শতাংশ আসন পেয়ে তৃতীয়, এফডিপি সাড়ে ১০.৫ শতাংশ, গ্রিনস পার্টি ৮.৯ শতাংশ ও বাম দল ৮.৯ শতাংশ ভোট পেয়েছে।

নির্বাচিত হওয়ার পর জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন মার্কেল। তিনি বলেন, ‘তাঁর প্রত্যাশা ছিল দল আরও ফল করবে। রক্ষণশীল শক্তির (এএফডি পার্টি) উত্থান ঘটায় জনগণের ভয়, উদ্বেগের কথা আমরা শুনব।’ অপরদিকে নির্বাচনের ফলাফ ঘোষণার পর কট্টর ডানপণ্থি দল এএফডি সমর্থকরা বিক্ষোভ করেছে।

জার্মান পার্লামেন্টে ৫৯৮ আসনের মধ্যে ২৯৯টিতে সরাসরি নির্বাচন হয়। বাকি ২৯৯ আসনে ভোটপ্রাপ্তির হারের উপর ভিত্তি করে বিভিন্ন দলের মধ্যে কোটাভিত্তিক আসন বণ্টন হয়।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ