বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ ।। ৪ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মোহাম্মদপুরে রাহমানিয়া ছাত্র কাফেলার বইমেলা শুরু, কাল প্রাক্তনদের পুনর্মিলনী বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন আটক  ফেরদাউসুর রহমানকে হেনস্থাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় জমিয়ত ২০২৭ সালের হজযাত্রীদের টিকাদানে ৯০ কেন্দ্রের তালিকা প্রকাশ আগামী শুক্রবার হারামাইন শরিফাইনে জুমার ইমাম যাঁরা ঘুরতে বেরিয়ে কুরআনের সংস্পর্শে চীনা দম্পতির ইসলাম গ্রহণ কওমি মাদরাসার সমকালীন চ্যালেঞ্জ নিয়ে তরুণ আলেমদের মতবিনিময় আল্লাহ ও রাসূলের হুকুমের জন্য জীবন দিতেও প্রস্তুত: ধর্মমন্ত্রী এমপিদের নির্বাচনি এলাকায় সক্রিয় হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ইমাম-মুয়াজ্জিনদের ভাতা নিয়ে প্রতারণা, সতর্ক করল ইসলামিক ফাউন্ডেশন 

মুসলমানের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় রোহিঙ্গা সমস্যার সমাধান করতে হবে: আল্লামা মাহমুদুল হাসান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : বাংলাদেশের শীর্ষ আলেম ও ইসলামি চিন্তাবীদ মজলিসে দাওয়াতুল হক বাংলাদেশের আমির আল্লামা মাহমুদুল হাসান মিয়ানমারে চলমান মুসলিম নিধনের ব্যাপারে গভীর উদ্বেগ ও উৎকণ্ঠা প্রকাশ করে বলেছেন, মিয়ানমারে বিদ্রোহী দমনের নামে যেভাবে মুসলিম নিধন চলছে তা কোনোভাবেই মানব সমাজে গ্রহণযোগ্য নয়। মিয়ানমারের জালেম সরকার সেখানে মানবিক বিপযয় সৃষ্টি করেছে।

আজ গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ উদ্বেগ প্রকাশ করেন।

তিনি বলেন, মিয়ানমারে অন্যায়ভাবে মুসলিম জনগণকে তাদের বাস্তুভিটা থেকে উচ্ছেদ করা হচ্ছে, তাদের সহায়-সম্পদ কেড়ে নেয়া হচ্ছে, নির্বিচারে মানুষ হত্যা করা হচ্ছে; বস্তুত মিয়ানমার সরকার জাতিগত নিধন ও নির্মূলে লিপ্ত হয়েছে।

মুসলিম জনগোষ্ঠির বিরুদ্ধে পরিচালিত জাতিগত নিধন বন্ধে আন্তর্জাতিক সংস্থাগুলো ব্যর্থতার পরিচয় দিয়েছে। তাদের আচরণ পক্ষপাতমূলক বলে তিনি অভিযোগ করেন।

আল্লামা মাহমুদুল হাসান বলেন, মুসলমানের সমস্যা মুসলমানদেরই সমাধান করতে হবে। মুসলমানের এমন দুর্দিনে মুসলিম রাষ্ট্রগুলোর দায়িত্ব এ প্রতিবাদে স্বরব হওয়া এবং আন্তর্জাতিকভাবে মিয়ানমারের উপর চাপ প্রয়োগ করা। মুসলমানের ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে এ অন্যায়ের অবসান সম্ভব।

তিনি মুসলিম জনগোষ্ঠিকেও এ অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ ও বাস্তুচ্যূত মুসলিমদের সাহায্যে এগিয়ে আসার আহবান জানান।

আল্লামা মাহমুদুল হাসান দেশের সীমান্ত অবস্থানরত এবং সীমান্ত পার হয়ে আসা রোহিঙ্গা মুসলিমদের প্রতি সর্বোচ্চ সহনশীলতা ও মানবিক আচরণ করতে সরকারের প্রতি আহবান জানিয়েছেন।

সাথে সাথে তিনি দেশের প্রতিটি মসজিদ ও মাদরাসায় বিশেষ দোয়া ও কুনুতে নাজেলা পড়ার পরামর্শ দিয়েছেন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ