বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ ।। ৪ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মোহাম্মদপুরে রাহমানিয়া ছাত্র কাফেলার বইমেলা শুরু, কাল প্রাক্তনদের পুনর্মিলনী বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন আটক  ফেরদাউসুর রহমানকে হেনস্থাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় জমিয়ত ২০২৭ সালের হজযাত্রীদের টিকাদানে ৯০ কেন্দ্রের তালিকা প্রকাশ আগামী শুক্রবার হারামাইন শরিফাইনে জুমার ইমাম যাঁরা ঘুরতে বেরিয়ে কুরআনের সংস্পর্শে চীনা দম্পতির ইসলাম গ্রহণ কওমি মাদরাসার সমকালীন চ্যালেঞ্জ নিয়ে তরুণ আলেমদের মতবিনিময় আল্লাহ ও রাসূলের হুকুমের জন্য জীবন দিতেও প্রস্তুত: ধর্মমন্ত্রী এমপিদের নির্বাচনি এলাকায় সক্রিয় হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ইমাম-মুয়াজ্জিনদের ভাতা নিয়ে প্রতারণা, সতর্ক করল ইসলামিক ফাউন্ডেশন 

আজ ইসির সঙ্গে সংলাপে বসছে খেলাফত মজলিস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আতাউর রহমান খসরু : আজ ইসির সঙ্গে সংলাপে বসছে খেলাফত মজলিস। দলের মহাসচিব অধ্যাপক আহমদ আবদুল কাদেরের নেতৃত্বে ১২ সদস্যের প্রতিনিধি দল ইসির সঙ্গে সংলাপে যোগ দিবে। বেলা ৪টায় শেরে বাংলানগরে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি) এর নিজস্ব কাযালয় এ সংলাপ অনুষ্ঠিত হবে।

অধ্যাপক আহমদ আবদুল কাদের আওয়ার ইসলামকে এ সংবাদ নিশ্চিত করেছেন।

ইসির নিজস্ব বিষয় ছাড়াও খেলাফত মজলিস নির্দলীয় নিরপেক্ষ সরকারের ব্যাপারে ইসিকে উদ্যোগী হওয়ার পরামর্শ দিবে বলে জানান তিনি।

নির্বাচনকালীন সরকার ইসির এখতেয়ারভুক্ত নয় তাহলে তারা কিভাবে তা করবে? এ প্রশ্নের উত্তরে তিনি বলেন, আমরা জানি বিষয়টি ইসির এখতেয়ারভুক্ত নয়। তবুও গ্রহণযোগ্য নির্বাচনের স্বার্থেই তাকে উদ্যোগ নিতে হবে। না হলে তারা ইচ্ছে করলেও নিরপেক্ষ নির্বাচন করতে পারবো না।যেমন, ইসি সরকারি ও বিরোধী দলগুলোর মধ্যে সংলাপের ব্যবস্থা করতে পারে।

এছাড়াও সুষ্ঠু নির্বাচনের স্বার্থে কালো টাকা ও অস্ত্রের ব্যবহার রোধ, সেনা মোতায়েন, নির্বাচনের সময় ইসির অধীনে জনপ্রশাসন ও স্বরাষ্ট্রমন্ত্রণালয় অর্পণসহ বেশ কিছু দাবি ও পরামর্শ প্রদান করবে খেলাফত মজলিস।

১২ সদস্যের প্রতিনিধি দলে আরোও থাকবেন দলের নায়েবে আমির মাওলানা সাখাওয়াত হোসাইন, মাওলানা আবদুল বাসিত আজাদ, যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসাইন, মুহাম্মদ মুনতাসির আলী, শেখ গোলাম আসগর, ড. মুস্তাফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক মাওলানা আহমদ আলী কাসেমী, আইন ও অর্থ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মিজানুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা তাফাজ্জুল হোসাইন মিয়াজী, অফিস ও প্রচার সম্পাদক অধ্যাপক মুহাম্মদ আবদুল জলীল, মুহাম্মদ জিন্নাত আলী।

উল্লেখ্য, নির্বাচন কমিশন নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে গত ২৪ আগস্ট থেকে সংলাপ শুরু করেছে। এ পর্যন্ত বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের (বিএনএফ) সঙ্গে প্রথম সংলাপ হওয়ার কথা থাকলেও দলটি সংলাপে অংশ নেয়নি। তবে বিকেলে বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের (মুক্তিজোট) ইসির সঙ্গে সংলাপ করেছে। নিবন্ধিত ইসলামি দলগুলোর মধ্যে খেলাফত মজলিস আজ প্রথম ইসির সঙ্গে সংলাপে বসতে যাচ্ছে।

-এজেড


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ