বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ ।। ৮ আশ্বিন ১৪৩৩ ।। ১২ রবিউস সানি ১৪৪৮


অনেক হজযাত্রীকে অনিশ্চয়তায় রেখে সৌদি গেলেন ধর্মমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

অাওয়ার ইসলাম : কথা রাখলেন না ধর্মমন্ত্রী। ‘কাউকে রেখে হজে যাবো না’- এমন ঘোষণার পরও অনেক হজযাত্রীর হজে যাওয়া নিয়ে অনিশ্চয়তার মধ্যেই গত শনিবার সন্ধ্যায় সৌদি আরব পাড়ি জমালেন ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান। এ দিকে এ বছর হজ কার্যক্রমে চরম অব্যবস্থাপনার জন্য সরকারকে দায়ী করছে বেসরকারি এজেন্সি মালিকদের সংগঠন হাব। খবর নয়া দিগন্তের

চলতি বছর হজ কার্যক্রমে স্মরণকালের সবচেয়ে বেশি অব্যবস্থাপনা হয়েছে। প্রাক-নিবন্ধন থেকে শুরু করে প্রতিটি পদে পদে অনিয়ম আর অব্যবস্থাপনা দেখা দিয়েছে। একের পর এক ফ্লাইট বাতিলে এ বছর হজের শিডিউল বিপর্যয় ঘটে। এর মধ্যে গত ১০ আগস্ট বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আলেমদের এক কর্মশালায় ধর্মমন্ত্রী ঘোষণা দেন একজন হজযাত্রীকে বাকি রেখেও তিনি হজে যাবেন না। কিন্তু এর পরও ফ্লাইট বিপর্যয় অব্যাহত থাকে। সর্বশেষ ভিসা থাকার পরও এজেন্সির প্রতারণায় বিমানের টিকিট না থাকায় হজে যাওয়া নিয়ে অনিশ্চয়তায় থাকা হজযাত্রীরা গত শনিবার দুুপুরে আশকোনা হজ ক্যাম্পে বিক্ষোভ করেন।

তারা জানান, প্রায় তিন শ’ হজযাত্রীর টিকিট দেয়নি সাতটি এজেন্সি। অথচ এ দিনই সন্ধ্যা ৬টায় বাংলাদেশ বিমানের বিজি-৯০৭৯ ফ্লাইটে ১৪ সদস্যের একটি দল নিয়ে ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমানের নেতৃত্বে হজে যান। প্রতারণার শিকার অনেক হজযাত্রীর অভিযোগ, আবুল কালাম আজাদ নামে এক হজযাত্রী বলেন, আমরা হজ ক্যাম্পে তিন-চার দিন ধরে অপেক্ষা করছি। কিন্তু ধর্মমন্ত্রী বা ধর্ম মন্ত্রণালয়ের কোনো কর্মকর্তা খবর নিতেও আসেননি।

এ বছর হজে চরম অব্যবস্থাপনার জন্য ধর্ম মন্ত্রণালয় তথা সরকারকে দায়ী করেছে বেসরকারি হজ এজেন্সি মালিকদের সংগঠন হাব। গতকাল আশকোনায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে হাবের মহাসচিব শাহাদাত হোসাইন তসলিম হজ অব্যবস্থানার জন্য ধর্মবিষয়ক মন্ত্রণালয়, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, সৌদি আরব, হজ সংশ্লিষ্ট ব্যাংককে দায়ী করে বলেন, হজ ফ্লাইট বাতিল হওয়ার জন্য অনেকেই হাবকে দায়ী করে ছিলেন। কিন্তু হজ ফ্লাইট বাতিলের জন্য ছয়টি কারণ রয়েছে। কারণগুলো হলো ধর্মবিষয়ক মন্ত্রণালয় কর্তৃক জুলাইয়ের প্রথম সপ্তাহে মোয়াল্লেম ফি প্রদান করা, সৌদি সরকার কর্তৃক আকস্মিকভাবে দুই হাজার সৌদি রিয়াল চার্জ ধার্য করা, শুরু থেকেই ই-ভিসা প্রিন্টিংয়ের জটিলতা, ৯১ হজ এজেন্সির সময়মতো মোয়াল্লেম না পাওয়া, মদিনায় আট দিনের থাকার বিধান মানায় ফ্লাইটের তারিখ পছন্দের বাধ্য