মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
কুমিল্লায় অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার মেখল মাদরাসার মুহতামিম মাওলানা উসমান ফয়েজী আর নেই ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় ছাত্র জমিয়তের উদ্বেগ সব শিক্ষাপ্রতিষ্ঠানে সোলার প্যানেল বসানো হবে: শিক্ষা সচিব তুরস্ক ভ্রমণে গিয়ে ইসলাম গ্রহণ করলেন দক্ষিণ কোরিয়ার নারী সচ্চরিত্র ও উত্তম গুণাবলী অর্জনে গুরুত্বপূর্ণ ৬টি দোয়া বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ‘স্থানীয় সরকার নির্বাচনের তারিখ ঘোষণার ব্যাপারে কিছু জানে না সরকার’  ইসলামী ব্যাংকের সামনে দুই পক্ষের অবস্থান ঘিরে আজও উত্তেজনা ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি

ভারতের জাতীয় পতাকার নকশা করেছিলেন মুসলিম নারী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস এবং মিশন তেলেঙ্গানার এক গবেষণায় জানা যায়, ভারতীয় জাতীয় পতাকার রুপ দিয়েছিলেন হায়দ্রাবাদের এক মুসলিম নারী। খবর টিডিএন বাংলার

ওই গবেষণায় জানা যায়, বর্তমান ভারতীয় জাতীয় পতাকাটি স্বাধীনতার কয়েক দশক ধরে প্রবর্তিত হলেও এটির চিত্তাকর্ষক ও সৌন্দর্য দিয়েছিলেন হায়দ্রাবাদের এক মুসলিম নারী। বদরুদ্দীন তায়বজীর স্ত্রী সুরাইয়া তায়বজী  (১৯১৯-১৯৭৮)  তিনিই সর্বপ্রথম ভারতের জাতীয় পতাকার নকশা করেছিলেন। তার এই অবিশ্বাস্য অবদানই আজ ভারতের জাতীয় পতাকার রুপ।

অন্যদিকে, ইংরেজ ইতিহাসবিদ ট্রেভর রাইলের লেখা ‘দ্যা লাস্ট ডেইস অফ দ্য রাজ’ গ্রন্থটিতেেএই কথারই উল্লেখ পাওয়া যায়। সেখানে লেখা হয়,  ১৯৪৭ সালে মন্ত্রী কার্যালয়ে আইসিএস কর্মকর্তা এবং হায়দ্রাবাদের স্যার আকবর হায়দারির ভাতিজা বদরুদ্দীন তায়বজীর স্ত্রী সুরাইয়া তায়বজী ভোরতের চূড়ান্ত জাতীয় পতাকার নকশা তৈরি করেছিলেন। ১৯৪৭ সালে ১৭ জুলাই এ নকশা অনুমোদন করা হয় এবং গান্ধীজির ব্যবহৃত চরখাটিও এর অন্তর্ভুক্ত ছিল।

উল্লেখ্য, প্রচলিত তথ্য অনুযায়ী ভারতের জাতীয় পতাকার তিনটি রং রয়েছে ১৯২১ সালে যার নকশা করেছিলেন  পিঙ্গালি ভেঙ্কাইয়া। এই গবেষণা প্রকাশ পাওয়ার পর তা মিথ্যা বলে দাবি করছে  নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস।

আরএম

যে কারণে পাকিস্তান ইসলামি রাষ্ট্র হয়ে উঠলো না


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ