বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ ।। ৮ আশ্বিন ১৪৩৩ ।। ১২ রবিউস সানি ১৪৪৮


মসজিদ-মন্দিরে সম্প্রীতির বন্ধন হাটহাজারী মাদরাসায়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহাম্মদ সেলিম: ঘড়ির কাঁটা সন্ধ্যা সাড়ে ছয়টা ছুঁই ছুঁই। মাদরাসা মসজিদে চলছিল মুয়াজ্জিনের আজানের প্রস্তুতি।

ঠিক একই সময় এর লাগোয়া মন্দিরের পুরোহিতও ব্যস্ত ছিলেন পূজার প্রস্তুতি নিয়ে। মুয়াজ্জিন-পুরোহিত একই জায়গায় একই সময় ভিন্ন ভিন্ন ধর্মের আরাধনার  প্রস্তুতি নিলেও কেউ কারও প্রার্থনার ব্যাঘাত ঘটান না কখনো। দুই তরফ থেকেই সচেতন দৃষ্টি রাখা হয়- যেন অন্য ধর্মের অনুসারীদের প্রার্থনায় কোনো ব্যাঘাত না ঘটে। এ কারণে হাটহাজারী সদরে অবস্থিত কওমিদের শীর্ষ মাদরাসা ‘দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসা’ এবং ‘শ্রী শ্রী সীতাকালী মন্দির’ সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত। যা যুগ যুগ ধরে দেখে আসছেন স্থানীয় লোকজন।

হাটহাজারী মাদরাসার মুহাদ্দিস মাওলানা আশরাফ আলী নিজামপুরী বলেন, ‘হাটহাজারী মাদরাসা অন্য ধর্মের অনুসারীদের সব সময় সম্মান করে। শত বছরের অধিক সময় ধরে ভিন্ন ধর্মের দুটি প্রতিষ্ঠান পাশাপাশি থেকে যার যার মতো করে ধর্মীয় রীতি পালন করছে। এটি সাম্প্রদায়িক সম্প্রীতির অসাধারণ একটি উদারহরণ। ’

শ্রী শ্রী সীতাকালী মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক উদয় সেন বলেন, ‘হাটহাজারী মাদরাসা কর্তৃপক্ষ সব সময় মন্দিরের ব্যাপারে আন্তরিক। তারা কখনো আমাদের ধর্মের কাজে ব্যাঘাত ঘটায় না। আমরাও চেষ্টা করি, যাতে আমাদের কর্মকাণ্ডের মাধ্যমে তাদের কোনো ক্ষতি না হয়। শত বছর ধরে হিন্দু-মুসলিম যার যার অবস্থানে থেকে শান্তিপূর্ণভাবে ধর্মীয় কর্মকাণ্ড চালিয়ে আসছেন। ’

হাটহাজারী সদর বাজারের প্রাণকেন্দ্রে অবস্থিত দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহৎ মাদরাসা। এর ক্যাম্পাসে রয়েছে একাধিক মসজিদ ও দেশের আলোচিত সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশসহ একাধিক প্রতিষ্ঠানের কার্যালয়। শত বছর আগে প্রতিষ্ঠিত এ মাদরাসার সীমানা দেয়ালের সঙ্গে গড়ে উঠেছে সনাতন ধর্মের কালীমন্দির। একশ বছরেরও আগে কয়েকজন জমিদার শ্রী শ্রী সীতাকালী নামে এ মন্দিরটি প্রতিষ্ঠা করেন। সেই থেকে দুই ধর্মের অনুসারীরা সহঅবস্থানে থেকে যার যার মতো করে ধর্মীর আচার-অনুষ্ঠান পালন করছেন। দীর্ঘ এ সময়ের মধ্যে এ নিয়ে কারও মধ্যে কোনো বৈরী অবস্থা তৈরি হয়নি। বাবরি মসজিদ ভাঙা, কিংবা গুজরাটের দাঙার রেশ, কিংবা হালে দেশের বিভিন্ন স্থানে ধর্মীয় সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনা ঘ