বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬ ।। ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
বিদ্যুতে ৭৫ ইউনিট পর্যন্ত দাম বৃদ্ধির আদেশ প্রত্যাহার পাকিস্তানে মাদরাসায় ভর্তিচ্ছুরা প্রতারকদের থেকে বাঁচবেন যেভাবে আসছে বাজেটে শিক্ষায় সর্বোচ্চ বরাদ্দ: শিক্ষামন্ত্রী আদ-দ্বীন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যু, কর্তৃপক্ষের অবহেলা প্রমাণিত হাম ও উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু যুদ্ধবিরতির কিছুক্ষণ পরই দক্ষিণ লেবাননে ফের হামলা ইসরায়েলের যুদ্ধে ব্যর্থ হয়ে শত্রুরা অভ্যন্তরীণ বিভেদ সৃষ্টি করতে চাইছে: মোজতবা খামেনি ঈদে সারাদেশের পশু কোরবানির সংখ্যা জানালেন প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী কোরবানির পর অবিক্রিত প্রায় ৩০ লাখ পশু সীমান্তে বিএসএফের অবৈধভাবে ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিল বিজিবি

৪ দাবিতে মাঠে নামছে হেফাজত; ১৮ আগস্ট পল্টনে বিক্ষোভ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চলমান বেশ কিছু ইস্যুতে আন্দোলনের জন্য আবারও মাঠে নামবে হেফাজতে ইসলাম বাংলাদেশ। দলটির ঢাকা মহানগর শাখা গতকাল জামিয়া মাদানিয়া বারিধারায় এক বৈঠকে এ সিদ্ধান্ত জানায়।

জানা যায়, আগামী ১৮ আগস্ট দলটির ঢাকা মহানগরের উদ্যোগে বায়তুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ মিছিল করবে। এখানে ৪টি দাবিতে সমবেত হবেন হেফাজতের ইসলামের নেতাকর্মীরা।

দাবিগুলোর মধ্যে রয়েছে, নাস্তিকদের চাপে পাঠ্যসূচিতে ফের পরিবর্তন, ঢাকাকে মূর্তির নগরীতে পরিণত না করা, হাফেজ্জী হুজুর ও মুফতি আমীমুল ইহসান রহ. এর নাম স্বাধীনতা বিরোধীদের তালিকা থেকে অপসারণ ও সড়কে পুনস্থাপন এবং পত্রিকায় কুরবানি নিয়ে কুটুক্তি।

এছাড়াও মসজিদ মাদরাসা ও আলেম ওলামাদের নিয়ে ষড়যন্ত্র বন্ধ করাসহ চলমান বেশ কিছু বিষয়ে এ বিক্ষোভের ডাক দিয়েছে দলটি।

ঢাকা মহানগর হেফাজত নেতা মাওলানা মুজিবুর রহমান হামিদী বিক্ষোভ বিষয়ে আওয়ার ইসলামকে বলেন, মৌলিক ৪টি বিষয় নিয়ে এ বিক্ষোভের আয়োজন করেছে হেফাজতে ইসলাম। বিষয়গুলো সরকারের কাছে পুনরায় নজরে আনতেই এ বিক্ষোভ।

তিনি বরেন, বায়তুল মোকাররম উত্তরগেটে আল্লামা নূর হুসাইন কাসেমীর সভাপতিত্বে এ বিক্ষোভ অনুষ্ঠিত হবে। এতে ঢাকা মহানগরের সব নেতাকর্মী উপস্থিত থাকবেন।

মঙ্গলবার রাতে রাজধানীর জামিয়া মাদানিয়া বারিধারায় হেফাজত ঢাকা মহানগরীর সভাপতি আল্লামা নূর হুসাইন কাসেমীর সভাপতিত্বে জরুরি বৈঠকে উপস্থিত ছিলেন, আল্লামা শাহ আতাউল্লাহ হাফেজ্জী, মাওলানা মাহফুজুল হক, মাওলানা আবুল কালাম, মাওলানা ফজলুল করিম কাসেমী, মুজিবুর রহমান হামিদী, মুফতী মুসা বিন ইজহার, মুফতি ফখরুল ইসলাম প্রমুখ।

আমার প্রস্তুতি দেখে মানুষ বলে, এমপি সাহেব নির্বাচন করে আসলেন নাকি?


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ