বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ ।। ৪ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মোহাম্মদপুরে রাহমানিয়া ছাত্র কাফেলার বইমেলা শুরু, কাল প্রাক্তনদের পুনর্মিলনী বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন আটক  ফেরদাউসুর রহমানকে হেনস্থাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় জমিয়ত ২০২৭ সালের হজযাত্রীদের টিকাদানে ৯০ কেন্দ্রের তালিকা প্রকাশ আগামী শুক্রবার হারামাইন শরিফাইনে জুমার ইমাম যাঁরা ঘুরতে বেরিয়ে কুরআনের সংস্পর্শে চীনা দম্পতির ইসলাম গ্রহণ কওমি মাদরাসার সমকালীন চ্যালেঞ্জ নিয়ে তরুণ আলেমদের মতবিনিময় আল্লাহ ও রাসূলের হুকুমের জন্য জীবন দিতেও প্রস্তুত: ধর্মমন্ত্রী এমপিদের নির্বাচনি এলাকায় সক্রিয় হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ইমাম-মুয়াজ্জিনদের ভাতা নিয়ে প্রতারণা, সতর্ক করল ইসলামিক ফাউন্ডেশন 

বিদেশিদের স্থায়ীভাবে বসবাসের অনুমতি দিচ্ছে কাতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : সৌদি আরব ও তার মিত্রদের সঙ্গে চলমান সংকটের মধ্যেই বিদেশিদের স্থায়ী আবাসনের অনুমতি দিতে চলেছে মধ্যপ্রাচ্যের দেশ কাতার। সম্প্রতি এ সংক্রান্ত একটি আইনের খসড়া কাতারের মন্ত্রিসভার অনুমোদন পেয়েছে বলে জানা গেছে।

নতুন আইনে কাতারের জন্য ‘অসামান্য’ ভূমিকা রাখা প্রবাসী এবং বিদেশিকে বিয়ে করা কাতারি নারীর সন্তানদের স্থায়ী বসবাসের অনুমতি দেয়ার কথা বলা হয়েছে।

নতুন বিলের বিধি অনুযায়ী, বিশেষ কিছু শর্ত পূরণ করলে কাতারের নাগরিক নন এমন ব্যক্তির জন্য স্বরাষ্ট্রমন্ত্রী পার্মানেন্ট রেসিডেন্সি আইডি অনুমোদন দিতে পারবেন, বলা হয়েছে মন্ত্রিসভার বিবৃতিতে।

বার্তা সংস্থা কিউএনএ জানায় কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটি কমিটি করবে। এছাড়া এই স্থায়ী রেসিডেন্সিপ্রাপ্তরা প্রথমবারের মতো বিনামূল্যের রাষ্ট্রীয় শিক্ষা ও স্বাস্থ্য সেবা পাবেন। নিজের নামে সম্পদ করতে পারবেন এবং কোনো কাতারি পার্টনার ছাড়াই ব্যবসা করতে পারবেন।

পারস্য উপসাগর তীরবর্তী সাত দেশ কাতার, সৌদি আরব, বাহরাইন, ইরাক, ওমান, কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতে বিপুল সংখ্যক প্রবাসী থাকলেও বিশেষ কিছু ক্ষেত্র ছাড়া বিদেশিদের স্থায়ী হওয়ার সুযোগ নেই। এই দেশগুলোতে বিদেশি শ্রমিকদের চাকরি বদল বা দেশত্যাগের জন্য মালিকের অনুমতি নিতে হয়।

মাথাপিছু আয়ের দিক দিয়ে বিশ্বের সবচেয়ে ধনী দেশ কাতারের প্রতি বিদেশি শ্রমিকদের অবস্থার উন্নয়নের চাপ রয়েছে আন্তর্জাতিক মহলের। ২০২২ বিশ্বকাপ ফুটবলের আয়োজক দেশটিতে বর্তমানে স্থাপনা নির্মাণে কয়েক লাখ বিদেশি শ্রমিক নিয়োজিত রয়েছে।

-এজেড 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ