মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সব শিক্ষাপ্রতিষ্ঠানে সোলার প্যানেল বসানো হবে: শিক্ষা সচিব তুরস্ক ভ্রমণে গিয়ে ইসলাম গ্রহণ করলেন দক্ষিণ কোরিয়ার নারী সচ্চরিত্র ও উত্তম গুণাবলী অর্জনে গুরুত্বপূর্ণ ৬টি দোয়া বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ‘স্থানীয় সরকার নির্বাচনের তারিখ ঘোষণার ব্যাপারে কিছু জানে না সরকার’  ইসলামী ব্যাংকের সামনে দুই পক্ষের অবস্থান ঘিরে আজও উত্তেজনা ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি রাজধানীতে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত সমকামী সহিংসতা প্রতিরোধে ৩৭৭ ধারা কার্যকরের দাবি ৬০০ আলেমের ‘নবীজি (সা.)-এর আদর্শ লালন করে বড়দের শ্রদ্ধা, ছোটদের স্নেহ করতে হবে’

আজ ঢাকায় আসছেন ওআইসির মহাসচিব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : ইসলামিক সহযোগিতা সংস্থার (ওআইসি) মহাসচিব ড. ইউসুফ বিন আহমদ আল-ওথাইমিন চার দিনের সফরে আজ বুধবার রাতে ঢাকায় আসবেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ওআইসির মহাসচিবের দায়িত্ব পাওয়ার পর বাংলাদেশে এটি হবে তার প্রথম সফর। সফরে তিনি পাঁচ সদস্যবিশিষ্ট প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন।

বিবৃতিতে আরো বলা হয়, আগামী বছর অনুষ্ঠিতব্য পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের ৪৫তম ওআইসি কাউন্সিল আয়োজনে বাংলাদেশ স্বাগতিক দেশ হওয়ায় এই সফর বাংলাদেশ-ওআইসি সচিবালয় সহযোগিতা ছাড়াও অন্যান্য দ্বিপক্ষীয় সহযোগিতার ব্যাপারে সহায়ক হবে।

এই সফর তাকে স্থানীয় প্রশাসন ও সেখানে কর্মরত আন্তর্জাতিক মানবাধিকার সংস্থায় কর্মরত প্রতিনিধিদের কাছ থেকে সেখানকার পরিস্থিতি সম্পর্কে জানার এবং ওআইসির বিভিন্ন ইস্যু নিয়ে বাংলাদেশের নেতৃত্বের কাছ থেকে পরামর্শ পাওয়ার সুযোগ সৃষ্টি করবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ঢাকায় অবস্থানকালে ওআইসির মহাসচিব রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। তিনি বৃহস্পতিবার সন্ধ্যায় পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলীর সঙ্গে এক বৈঠকে মিলিত হবেন। পরে তার সম্মানে আয়োজিত এক নৈশভোজে অংশগ্রহণ করবেন।

এ ছাড়াও মহাসচিব আল-ওথাইমিন শুক্রবার কক্সবাজারের কুতুপালং ও আশেপাশের রাখাইন ক্যাম্প পরিদর্শন করবেন এবং রাখাইন মুসলমানদের সঙ্গে কথা বলবেন।

-এজেড

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ